কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা পাচ্ছেন ২২ জন। এই খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচটি বিভাগে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেয়া হচ্ছে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ অন্যদের নামে ইতোমধ্যে এবিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়।








