চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা বাতিল না করায় জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
3:43 অপরাহ্ন 04, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগ কর্তৃক সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল আদেশের রায় বাতিল না হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ ৪ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এসময়, শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়কে বেঞ্চ, টুল ফেলে অবরোধ করে রাখে। অবরোধের কারণে জাবির প্রধান ফটক থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকা এবং ডেইরি গেইট থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা রোগীবাহী এম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।

এসময়, কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক জাবির বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছি। অনতিবিলম্বে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘ বলেন, আপিল বিভাগ আজকে কোটা পুনর্বহালের রায় বহাল রেখেছে, সেটার প্রতিবাদেই আজকে আমাদের মহাসড়ক অবরোধ কর্মসূচী। যেহেতু আদালত এখনও শুনানি দেয়নি, সেটার ওপর আশা রাখছি। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা এখনও অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে যাই নি। তবে আজকের এই কর্মসূচি থেকে বলতে চাই, যদি এই কোটা প্রথা বাতিল না করা হয়, তাহলে কঠোর কর্মসূচির মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, শিক্ষার্থীদের অবরোধের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় তাদের কাছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানাই। তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা আধাঘন্টা পর অবরোধ তুলে নেয়।

Tags: কোটা প্রথাজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

নতুন শিক্ষাক্রমে ষান্মাসিক মূল্যায়ন, আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন-সমাধান

Next Post

‘প্রত্যয় স্কিম’ বাতিলের আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম

Next Post
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকরা আন্দোলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'প্রত্যয় স্কিম' বাতিলের আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT