চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা সংগ্রামী ফজলুর রহমান মারা গেছেন

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
5:40 অপরাহ্ন 03, জুলাই 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে ভাষা সংগ্রামী ফজলুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী এ এম ফজলুর রহমান (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ৩ জুলাই বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। বাদ আসর গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুম এ এম ফজলুর রহমানের জানাজা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এ এম ফজলুর রহমান আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে গেছেন। টানা দুই বার তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ৫২’র ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে ওই সময় তিনি গ্রেপ্তার হন এবং তিন মাস ফরিদপুর কারাগারে বন্দী থাকেন।

কর্মজীবনে তিনি গোপালগঞ্জ কায়েদ ই আযম মেমোরিয়াল কলেজের (বর্তমান সরকারি বঙ্গবন্ধু কলেজ) কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

ভাষা সৈনিক এ এম ফজলুর রহমানের মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আজম শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tags: ফজলুর রহমানভাষা সৈনিক
Previous Post

কোটা বাতিলের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Next Post

সিংহাসনে ভাগ বসালেন বিশ্বজয়ী হার্দিক, সাকিব কোথায়?

Next Post
বিশ্বজয়ী ক্রিকেটার হার্দিকের ছবি, ভারতের জার্সিতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিংহাসনে ভাগ বসালেন বিশ্বজয়ী হার্দিক, সাকিব কোথায়?

আরবাজ খান ও তার স্ত্রী সুন্দর পোশাকে ফুলের পেছনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাবা হতে যাচ্ছেন আরবাজ খান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT