চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে ষষ্ঠবার ফুটবল মাঠ মাতাবেন ব্রাজিলের কুইন মার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 03, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল তারকা মার্তা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট মঞ্চে, ২০২৩ সালের জন্য ফিফার বর্ষসেরাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ফুটবলে অসামান্য অবদানের জন্য লন্ডনের হ্যামারস্মিথ অ্যাপোলোতে ফিফার বিশেষ পুরস্কারে ভূষিত হন ব্রাজিল নারী দলের কিংবদন্তি মার্তা। আন্তর্জাতিক ফুটবল থেকে মাস দেড়েক আগে অবসর নিলেও আসন্ন প্যারিস অলিম্পিকে তাকে দেখা যাবে।

কোচ আর্থার ইলিয়াস ১৮ সদস্যের স্কোয়াডে মার্তাকে রেখেছেন। ৩৮ বর্ষী তারকা ষষ্ঠবারের মতো অলিম্পিকে অংশ নিতে চলেছেন। ব্রাজিল জার্সিতে ১৭৫ ম্যাচে সর্বাধিক ১১৬ গোলের মালিক তিনি। ইতিহাসের অন্যতম সেরা নারী খেলোয়াড় হিসেবে বিবেচিত হন, কুইন মার্তা নামে সমাদৃত তিনি। আগেই জানিয়েছিলেন, অলিম্পিকে খেলার পর ব্রাজিলের জার্সি তুলে রাখবেন।

গত এপ্রিলে অবসরের কথা জানিয়ে মার্তা বলেছিলেন, ‘যদি আমি অলিম্পিকে যাই, প্রতিটি মুহূর্ত উপভোগ করব। কারণ আমি অলিম্পিকে যাই কিংবা না যাই, জাতীয় দলের সাথে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে অ্যাথলেট হিসেবে জাতীয় দলে মার্তা আর থাকবে না। আমি এ ব্যাপারে বেশ শান্ত আছি। কারণ তরুণ ক্রীড়াবিদদের যে উন্নতি হচ্ছে, তাতে আমি অত্যন্ত আশাবাদী।’

মেয়েদের বিশ্বকাপে মার্তা সর্বাধিক ১৭ গোল করেছেন। যদিও কখনো বিশ্বকাপ জিততে পারেননি। ২০০৭ সালের আসরের ফাইনালে ওঠা ব্রাজিল সাংহাইয়ে জার্মানির কাছে ২-০ গোলে হেরেছিল। তিনবার জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা শিরোপার স্বাদ পেয়েছেন। ২০০৪ সালে অ্যাথেন্স এবং ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রাজিলের হয়ে রৌপ্য পদক গলায় ঝুলিয়েছিলেন। অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টে তার নামের পাশে আছে দ্বিতীয় সর্বাধিক ১৩ গোল। প্যারিসে আর দুটি গোল পেলে স্বদেশি ক্রিস্টিয়ানকে ছাড়িয়ে গড়বেন নতুন রেকর্ড।

মার্তা ক্লাব ক্যারিয়ার শুরু করেন ভাস্কো দা গামার সাথে। সুইডিশ দল উমিয়া আইকে, টায়রেসো এফএফ এবং রোজেনগার্ডে খেলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস সোল, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক ফ্ল্যাশ এবং গোল্ড প্রাইডের হয়ে মাঠে নেমেছেন।

অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টে সি-গ্রুপে পড়া সেলেসাওরা ২৫ জুলাই নাইজেরিয়ার বিপক্ষে অভিযান শুরু করবে। দলটির অপর গ্রুপসঙ্গী জাপান ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

Tags: প্যারিস অলিম্পিক-২০২৪ফুটবলব্রাজিলমার্তালিড স্পোর্টস
Previous Post

ড. সত্য প্রসাদ মজুমদারকে আবারও বুয়েটের উপাচার্য নিয়োগ

Next Post

নতুন পেনশন স্কিম প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির তৃতীয় দিন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন পেনশন স্কিম প্রত্যাহার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির তৃতীয় দিন

সিলেটের নদীর পানিতে তীব্র জলাবদ্ধতা, রাস্তা পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার উপরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT