চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপাতত সাকিবের ভাবনায় পাকিস্তান সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 02, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান মাঠে উদযাপন করছেন, হাত উঁচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলে-ব্যাটে বিশ্বকাপটা ভালো যায়নি সাকিব আল হাসানের। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করা টাইগার অলরাউন্ডারের সামনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। তারপর রয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। নিজের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ পরিকল্পনায় যাচ্ছে না। সামনের টেস্ট সিরিজ পর্যন্ত ক্যারিয়ার লম্বা করার আপাতত ভাবনা সাকিবের।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে সাকিব জানান কীভাবে এগোতে চান সামনে। ৩৭ বর্ষী ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে দীর্ঘ ভাবনা যে নেই, সেটি স্পষ্ট তার কথাতেই।

‘নিজেকে নিয়ে এখনও তেমন কোনো পরিকল্পনা নেই। আপাতত পরিকল্পনা হচ্ছে, দুইটা টি-টুয়েন্টি টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি। এরপর থাকবে গ্লোবাল টি-টুয়েন্টি, যেটা কানাডাতে হবে। পরপর দুইটা টুর্নামেন্ট খেলি, দেখি আমার কী অবস্থা।’

বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। গ্লোবাল টি-টুয়েন্টিতে সাকিব ছাড়াও আছেন আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। এসব বিদেশি লিগ খেলার জন্য আগামী ১১ আগস্ট পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ক্রিকেটাররা। এরপর আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগস্টের তৃতীয় সপ্তাহে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

‘এরপর (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) দেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আছে, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। আপাতত পরিকল্পনা এতটুকুই। খুব বেশি পরিকল্পনা করিনি। নিজের (অবস্থা) বোঝার দরকার আছে। এখন আসলে ওরকম সময় নেই ৩-৪ বছরের পরিকল্পনা করার। আমার মনে হয় ৩-৬ মাস পরিকল্পনা করাই ভালো এবং পরবর্তী পরিকল্পনাটা তারপরে। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই পরিকল্পনা আছে।’-বলেন সাকিব

Tags: ক্যারিয়ারপাকিস্তান সফরমেজর লিগলিড স্পোর্টসসাকিব
Previous Post

আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে অবস্থান কর্মসূচিতে ঢাবি শিক্ষকরা

Next Post

সিলেট ও সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা

Next Post
Flooded city with a bridge over a muddy river in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ও সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে চাঁদা না পেয়ে হাতির আক্রমণে ফার্মেসি মালিক হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT