আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারিদের সম্পদের হিসাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পালন হচ্ছে কিনা তা তিন মাসের মধ্যে প্রতিবেদন দিয়ে জানাতে বলেছেন আদালত। হাইকোর্ট বলেছেন দুর্নীতি আর অর্থপাচার উন্নয়ন ও সুশাসনের অন্তরায়। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে যে কোন মূল্যে দুর্নীতি বন্ধ করতে হবে।









