চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখকে ‘জীবন্ত কিংবদন্তী’ বললো লোকার্নো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 অপরাহ্ন 02, জুলাই 2024
in বিনোদন
A A
শাহরুখ খান কালো চশমা ও স্যুটে, সাংবাদিকদের সামনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার (২ জুলাই) ফেস্টিভ্যাল সাইট ঘোষণা করেছে যে পুরস্কারটি বলিউড সুপারস্টারের ভারতীয় সিনেমায় অসাধারণ ক্যারিয়ারের সম্মানে প্রদান করা হচ্ছে।

একটি বিবৃতিতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ. নাজারো বলেছেন, ‘শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তীকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্ন পূরণ! ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। শাহরুখ খান এমন একজন রাজা যিনি তাকে মুকুট তুলে দেওয়া দর্শকদের কাছ থেকে কখনোই হারাননি।

এই সাহসী শিল্পী সর্বদা নিজেকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক এবং বিশ্বজুড়ে তার ভক্তরা তার চলচ্চিত্রগুলি থেকে যা আশা করেন, তাদের আস্থা তিনি পূরণ করেন। তিনি একজন সত্যিকারের ‘পিপলস হিরো’, পরিশীলিত এবং ডাউন টু আর্থ। শাহরুখ খান আমাদের সময়ের কিংবদন্তী।’

জানা গেছে, ১০ আগস্ট ওপেন-এয়ার ভেন্যু পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। এদিন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কালজয়ী সিনেমা ‘দেবদাস’ প্রদর্শিত হবে এই উৎসবে। ১১ আগস্ট শাহরুখ ‘ফোরাম অ্যাট স্প্যাজিও সিনেমা’তে একটি বিশেষ সাক্ষাৎকারেও উপস্থিত থাকবেন।

দীর্ঘ সাড়ে চার বছরের বিরতির পর গত বছরটি ছিল শাহরুখ খানের জন্য গুরুত্বপূর্ণ বছর। পরপর তিনটি সুপারহিট সিনেমা দিয়ে নিজের হারানো রাজত্ব ফিরে পেয়েছেন কিং খান।

‘পাঠান’ ও ‘জওয়ান’ এর মতো অলটাইম ব্লকবাস্টার দিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে দিয়েছেন ডানকি’র মতো হিট। এক বছরে আড়াই হাজার কোটি টাকা আয়ের রেকর্ডও গড়েছেন ভারতীয় সিনেমায়। –হিন্দুস্থান টাইমস

Tags: বলিউড সুপারস্টারলোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালেশাহরুখ খান
Previous Post

‘১২ ওভারে ১১৫ কঠিন কিছু না, কিন্তু কন্ডিশন ওরকম ছিল না’

Next Post

টেনিসকে বিদায় বলে দিচ্ছেন মারে

Next Post
রাফায়েল নাদাল উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিসকে বিদায় বলে দিচ্ছেন মারে

গরমের তাপমাত্রা সূচক দেখাচ্ছে সূর্যের আলোতে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩০ সালের মধ্যে তাপদাহ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT