চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট ও সুনামগঞ্জে আবারও বাড়ছে নদীর পানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 02, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সিলেট ও সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জে আবারও বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর দেয়া তথ্যমতে সুরমা ও কুশিয়ারা, সারি, সারি গোয়াইন, ডাউকিসহ সব নদ-নদীর পানি ৩০ জুন সন্ধ্যার পর থেকে বৃদ্ধি পাচ্ছে। এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধুমাত্র কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও সোমবার বিকেল পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টের পানি বিপদসীমার উপরে অবস্থান করছে।

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে উপজেলার বিভিন্ন সুত্র জানায়,বাংলাদেশের উজানে ভারতে অতিবৃষ্টির কারণে নদ-নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে লোভা ও ডাউকি নদীর পানি ব্যাপক স্রোতে প্রবাহিত হচ্ছে ও পানি বাড়ছে। নতুন করে সিলেটে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে আবারও দুর্ভোগে পড়তে হবে বলে ধারণা করছেন তারা।

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্যমতে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো, কিন্তু রোববার পর্যন্ত এ পয়েন্টে পানি বিপদসীমার নিচে ছিল। এছাড়া কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ২৮ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানায়, সিলেটে গতকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল সর্বোচ্চ ৬৯ মিলিমিটার। এসময় ভারতের চেরাপুঞ্জিতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এদিকে সুনামগঞ্জে রাতভর বৃষ্টি ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এ অঞ্চলে দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। এরইমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্রথম দফার বন্যার ক্ষত শুকানোর আগেই আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছেন সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা।

Tags: বন্যাসিলেটসুনামগঞ্জ
Previous Post

দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post

কোয়ার্টারে উরুগুয়ে-পানামা, যুক্তরাষ্ট্রের বিদায়

Next Post
উরুগুয়ে দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টারে উরুগুয়ে-পানামা, যুক্তরাষ্ট্রের বিদায়

জনপ্রিয় নেতা জনসাধারণের সাথে কথা বলছেন, নির্বাচনী প্রচারণা চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ সময়ের প্রচারণায় যুক্তরাজ্য পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT