চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবাদের বিশ্বজয়ী কোচকে ফেরাল বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 01, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ যুব ক্রিকেট দলের কোচের সাথে আলোচনা করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আসরে আকবর আলি-তাওহীদ হৃদয়দের কোচ ছিলেন নাভিদ নেওয়াজ। বিশ্বজয়ী লঙ্কান কোচকে আবারও ফেরাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় মেয়াদে টাইগার যুবাদের দায়িত্ব নিয়েছেন নাভিদ।

স্টুয়ার্ট ল’র চুক্তি নবায়ন না হওয়ায় গতমাসে লঙ্কান কোচকে নিযুক্ত করে বিসিবি। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত দুবছরের চুক্তি হয়েছে তার সঙ্গে। যুবাদের সামলানোর পাশাপাশি বয়সভিত্তিক ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন।

২০২২ সালে যুব বিশ্বকাপে ব্যর্থ হয় বাংলাদেশ। পরে চুক্তি নবায়ন না হলে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নেওয়াজ। চলতি বছর মার্চে সেই দায়িত্ব ছাড়েন। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের যুবাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনি।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লঙ্কান কোচ। সেখানে জানিয়েছেন বাংলাদেশে ফিরতে পেরে নিজের স্বস্তি ও পরিকল্পনার কথা।

‘বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। তারা খেলাকে অনেক ভালোবাসে। খেলোয়াড়দের প্রতি তাদের প্রত্যাশা থাকে। খেলোয়াড়রা তা বহন করে। ২০২০ বিশ্বকাপ জয়ের পর আবার বাংলাদেশে ফিরে এসেছি। অবশ্যই আমার উপর প্রত্যাশা থাকবে। তবে আমি মনে করি, আমাকে ফোকাস করতে হবে। এখনও অনেক কাজ বাকি আছে।’

‘বরাবরের মতো বিসিবি এবারও দারুণ কিছু পরিকল্পনা সাজিয়েছে, যা অতীতে সাফল্য এনে দিয়েছে। আশা করছি, এবারও তা কাজে দেবে। আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করবো। আগামী দুই বছরে ছেলেদের প্রস্তুত করতে চেষ্টা করবো। তাদের ঠিক এমন অভিজ্ঞতা দিতে চাই, যা চার বছর আগে করেছি।’

‘আগামী দুই বছরের জন্য পরিকল্পনাটি খুবই সহজ, আমরা জানি সারাবিশ্বে অনূর্ধ্ব-১৯ ছেলেরা কীধরনের ক্রিকেট খেলে। আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সঙ্গে বসা। একটি দুর্দান্ত দল গড়তে আমাদের কীধরনের প্রতিভা থাকতে হবে, তা বের করে আনা।’

‘প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট গভীরতা আছে। আমি বাংলাদেশের সব জায়গায় যেতে চাই, প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে চাই। আমরা দুই বছরে এমন একটি দল তৈরি করতে চাই যা অন্য যেকোনো দলের সাথে তুলনা করার মতো হবে।’

Tags: অনূর্ধ্ব-১৯নাভিদবিসিবিলিড স্পোর্টস
Previous Post

জুনে তিন বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স ২৫৪ কোটি ডলার

Next Post

বৃষ্টিতে ভেসে উঠল মাটি চাপা দেওয়া মরদেহ

Next Post
বৃষ্টির পানিতে ভেসে উঠা মাটি চাপা মরদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে ভেসে উঠল মাটি চাপা দেওয়া মরদেহ

সামান্থা লাল পোশাক পরা এক সুন্দর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তের মন্তব্যে চটলেন সামান্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT