চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেমরায় বসতবাড়ির সম্পত্তি রক্ষায় ডিএসসিসির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 01, জুলাই 2024
in বাংলাদেশ
A A
ডেমরা এলাকাবাসীর মানববন্ধন, বসতবাড়ি রক্ষার দাবিতে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

“উন্নয়নের নামে প্রহসন ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা চাইনা”-এ স্লোগানে রাজধানীর ডেমরায় বসতবাড়ির সম্পত্তি রক্ষা করতে ডিএসসিসির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে ডেমরা—রামপুরা সড়কের দু’পাশে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ মেয়র ফজলে নূর তাপস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এ মানববন্ধন করেন তারা।

ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ডের আমুলিয়া—রাজাখালি প্রায় ১ কিলোমিটার সড়ক বিনা অধিগ্রহণে বসতবাড়ির জায়গা নিয়ে ১৪-১৭ ফিট থেকে ৪৮ ফিট প্রশস্ত করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এ সময় রাজাখালি এলাকার হাজারো নারী-পুরুষ ও শিশু-বয়স্করা মানববন্ধনে অংশগ্রহণ করে ডিএসসিসির এ অমানবিক পদক্ষেপের প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন: আমুলিয়া—রাজাখালি সড়কটি ৪৮ ফিটে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। এক্ষেত্রে ওই সড়কের দু’পাশের বসতবাড়ি থেকে বিনা অধিগ্রহণে অতিরিক্ত ৩০-৩২ ফিট জায়গা নিতে চাইছে কর্তৃপক্ষ। এদিকে ড্যাপের প্রস্তাবিত নকশা অনুযায়ী ৪৮ ফিট এ সড়কটির জন্য গত ১৫ জানুয়ারী ডিএসসিসি থেকে টেন্ডারও হয়েছে। আর নকশা অনুযায়ী সড়কের উত্তরপাশের অতিরিক্ত জায়গা অধিগ্রহণের মাধ্যমে নিয়ে সড়ক উন্নয়নের কথা থাকলেও তা মানছে না ডিএসসিসি। এক্ষেত্রে ডিএসসিসি গত ৯ মে সড়কটির দু’পাশের ভিটেবাড়ির জায়গা লাল কালি দিয়ে ৪৮ ফিট রাস্তার সীমানা নির্ধারণ করেছে যা ড্যাপের নকশা বহির্ভূত।

বক্তারা আরও বলেন: আমরা বারবার মেয়রের কাছে লিখিত বা মৌখিক আবেদন করেও কোন সুরাহা পাচ্ছিনা বলে মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন এ রাস্তা সংলগ্ন ১২৫ পরিবারের ভিটেমাটি রক্ষা করেন, অন্যথায় নিয়ম অনুযায়ী ন্যায্যমূল্যে অধিগ্রহণের মাধ্যমে জায়গা নিয়ে সড়ক উন্নয়ন করেন।

এ বিষয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত ২৭ জুন এলাকাবাসীর সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকারে বলেন, সবদিক বিবেচনা করেই আমুলিয়া-রাজাখালি সড়ক উন্নয়নের কাজ করা হবে। এক্ষেত্রে কিছু লোককে মানবিক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। তবে রাস্তার জন্য বসতবাড়ী বা অন্য যেকোন জায়গা অধিগ্রহণের এখতিয়ার ডিএসসিসির নেই। এক্ষেত্রে ডিএসসিসির সম্পদ বলে খানাখন্দ ও বড় বড় গর্তে ভরা ক্ষতিগ্রস্ত এ সড়কের উন্নয়ন করা হবে পরিকল্পিতভাবে।

Tags: ডিএসসিসিডেমরাব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস
Previous Post

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে হাইকোর্টের নির্দেশ

Next Post

স্টুডেন্ট ভিসার ফি দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার পতাকাসহ বিমানবন্দরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টুডেন্ট ভিসার ফি দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে অস্ট্রেলিয়া

বিরোধের জেরে মামার বাড়িতে হামলা, ধ্বংসস্তূপের মতো অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি নিয়ে বিরোধের জেরে মামার বাড়িতে ভাগ্নের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT