চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপায় আর্জেন্টাইন কোচদের নিষিদ্ধের হিড়িক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 01, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
দুটি ফুটবল কোচের ছবি, একজন আর্জেন্টিনা, অন্যজন লিডস ইউনাইটেড. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রে চলা কোপা আমেরিকার চলতি আসরে এপর্যন্ত চারজন কোচ নিষিদ্ধ হয়েছেন। তারা ভিন্ন ভিন্ন দলের কোচ হলেও জাতীয়তা একই দেশের, আর্জেন্টিনার। তাদের নিষিদ্ধের কারণও প্রায় একই। প্রথমে আর্জেন্টিনা ও চিলির কোচ এক ম্যাচ করে নিষিদ্ধ হন। পরে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের কোচও নিষিদ্ধ হয়েছেন।

গত শুক্রবার কনমেবল জানায়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং চিলির কোচ রিকার্ডো গ্যারেকাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবারে হওয়া ম্যাচে স্কালোনি এবং গ্যারেকা নিয়ম ভঙ্গ করেছিলেন, সেই অভিযোগে নিষেধাজ্ঞা আসে।

লিওনেল স্কালোনি

ম্যাচের মধ্যবিরতির পর দল দেরিতে মাঠে ঢোকার জন্য নিষিদ্ধের পাশাপাশি তাদের ১৫ হাজার মার্কিন ডলার করে জরিমানা গুণতে হয়েছে। তাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ডাগআউটে দেখা যায়নি দুই আর্জেন্টাইন কোচকে।

রিকার্ডো গ্যারেকা

একই রকম কারণে ভেনেজুয়েলার কোচ ফের্নান্দো বাতিস্তাকেও এক ম্যাচ নিষিদ্ধ করে কনমেবল। মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে জয়ের দিনে দেরিতে মাঠে ঢুকেছিলেন তিনি। তাকেও ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে।

আর্জেন্টাইন কোচের ছবি, Copa America USA 2022. Channel i News - চ্যানেল আই নিউজ
ফের্নান্দো বাতিস্তা

আর্জেন্টিনা, চিলি ও ভেনেজুয়েলার তিন আর্জেন্টাইন কোচের পর আরেক আর্জেন্টাইন কোচ, উরুগুয়ের মার্সেলো বিয়েলসাও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। গত বৃহস্পতিবার বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা।

 

ফুটবল কোচের দৃঢ় মনোভাব, চোখে চোখে, পেছনে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ
মার্সেলো বিয়েলসা

বিয়েসলাকে নিষিদ্ধের পাশাপাশি ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। কোপা আমেরিকার নিয়মে বলা হয়েছে, ‘দলকে অবশ্যই বেধে দেয়া সময়ের প্রতি সম্মান দেখিয়ে খেলা শুরু করতে হবে এবং দলের কোচ সবকিছুর জন্য দায়বদ্ধ থাকবেন।’

Tags: আর্জেন্টিনাউরুগুয়ে বিয়েলসাকোপা আমেরিকা ২০২৪চিলিবাতিস্তাভেনেজুয়েলালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

পদ্মা সেতু পরিচালনায় গঠিত হবে সরকারি কোম্পানি

Next Post

ভারতের রেল চলাচলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Next Post
মোহাম্মদ এ আরাফাতের ছবি, উপনির্বাচন প্রসঙ্গে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রেল চলাচলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ উদযাপনে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

খান সারওয়ার মুরশিদের জন্মশতবর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT