চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমে গেছে শাকিব-নাবিলার কেমিস্ট্রি

শাকিব-নাবিলা জুটি যেন পারফেক্ট কম্বিনেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 01, জুলাই 2024
in বিনোদন
A A
শাকিব খান ও নাবিলা প্রেমের মুহূর্তের ছবি, জমে গেছে কেমিস্ট্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উরা ধুরা’, ‘দুষ্টু কোকিল’ গান দুটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে দুই বাংলায়। অল্পদিনে এ গান দুটি পৌঁছেছে কয়েক কোটি দর্শকদের কাছে। মুক্তি পাওয়া ‘তুফান’ ছবির আরো একটি নতুন গান ‘ফেঁসে যাই’ প্রকাশিত হয়েছে সোমবার সকালে।

অন্তর্জালে এ গানটির প্রশংসা জোয়ার বইছে। নেটিজেনরা বলছেন, কণ্ঠশিল্পী হাবিবের গাওয়া সুইট রোম্যান্টিক এ গানে পুরোপুরি জমে গেছে শাকিব খান ও মাসুমা রহমান নাবিলার কেমিস্ট্রি। প্রথমবার তাদের এই খুনসুটিতে মুগ্ধ হচ্ছেন সবাই।

চরকি ও এসভিএফ দুটি ইউটিউব থেকে গানটি আপলোড করা হয়। প্রতিবেদন লেখার সময় দেখা যায়, মাত্র চার ঘণ্টায় চরকি থেকে ভিউ হয়েছে ৩ লাখ এবং এসভিএফ থেকে ভিউ হয়েছে লক্ষাধিক। হাজার হাজার মন্তব্যে দর্শকরা লিখছেন, এ গান যেন ভালোবাসা মিশ্রিত, যেখানে শাকিব-নাবিলা জুটি যেন পারফেক্ট কম্বিনেশন হয়ে স্ক্রিনে পাওয়া গেল।

কেউ কেউ আবার বলছেন, বহুবছর পরে শাকিবের ‘ফেঁসে যাই’ গানের মাধ্যমে সেই আগের হাবিবকে খুঁজে পাওয়া গেল।

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ ছবির এ গানটি লিখেছেন তন্ময় পারভেজ, সুর সংগীত করেছেন আরাফাত মহসীন।

আলফা আই প্রযোজিত ছবি ‘তুফান’ বাংলাদেশসহ পৃথিবীর ১৫দিনে একযোগে চলছে। বিভিন্ন দেশের পরিবেশকরা ফেসবুকে জানাচ্ছেন, অস্ট্রেলিয়া, দুবাই, যুক্তরাষ্ট্র, লন্ডনেও এ ছবি দেখতে প্রবাসী বাঙালিরা ভিড় জমাচ্ছেন।

অন্যদিকে, মুক্তির দুই সপ্তাহের মধ্যে ‘তুফান’ বাংলাদেশে রেকর্ড পরিমাণে আয় করে ইতোমধ্যে ব্লকবাস্টার হয়ে উঠেছে। পরিচালক রাফী জানান, ‘তুফান’ ইন্ডাস্ট্রি হিটের দিকে আগাচ্ছে। এখনো দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সর্বাধিক শো চলছে।

Tags: তুফানমাসুমা নাবিলারায়হান রাফীলিড বিনোদনশাকিব খানহাবিব ওয়াহিদ
Previous Post

‘বেরিল’র আক্রমণে ভারতীয় ক্রিকেট দল

Next Post

স্লোভেনিয়ার ‘ইতিহাস’ রচনা থামাতে পারবে রোনালদোর পর্তুগাল?

Next Post
ক্রিস্তিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ ফুটবল ম্যাচে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্লোভেনিয়ার ‘ইতিহাস’ রচনা থামাতে পারবে রোনালদোর পর্তুগাল?

বাংলাদেশ ও ভারতের নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধানের সাথে ভারতের নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT