চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের সেই ক্যাচ নিয়ে যা বললেন সূর্যকুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 01, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সূর্যকুমার ফাইনালের ক্যাচ ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনাল মহারণে ডেভিড মিলারের লং-অফে উড়িয়ে মারা বল সীমানার একেবারে কাছে থেকে দারুণভাবে লুফে নিয়েছিলেন সূর্যকুমার যাদব। শুরুতে বল লুফে যখন দেখেন দাগের বাইরে চলে যাচ্ছেন, সেটি বাতাসে ছুঁড়ে সীমানার বাইরে থেকে ফিরে আবারও তালুবন্দি করেন। মিলারের আউটের পর জয়ের সমীকরণ কঠিন হয়ে যায় প্রোটিয়াদের। মহাগুরুত্বপূর্ণ সেই ক্যাচের সময় সূর্যের মনে হয়েছিল বলের সঙ্গে ভারতের কাছ থেকে ট্রফিটাও যেন উড়ে যাচ্ছে সীমানার বাইরে।

হার্দিক পান্ডিয়ার করা শেষ ওভারে জয়ের জন্য সাউথ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। ওভারের প্রথম বলে লংঅফে সজোরে হাঁকান মিলার। বল ঠিকমতো টাইমিং হয়নি, তবুও মাঠের বাইরে চলে যাচ্ছিল প্রায়। অনেকটা দৌড়ে এসে বল লুফে বাতাসে ভাসিয়ে দেন সূর্যকুমার। খনিক সীমানার বাইরে থেকে শরীরের নিয়ন্ত্রণ সামলে দাগের মধ্যে ফিরে আবারও তালুবন্দি করেন বল।

তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। তখন কঠিন হয়ে যায় প্রোটিয়াদের জয়ের পথ। এসব ক্যাচের ক্ষেত্রে সামনের অ্যাঙ্গেল থেকেও রিপ্লে দেখা হয়, সেদিন তা করা হয়নি। পরে সেই ক্যাচ নিয়ে ওঠে বিতর্ক। সে প্রসঙ্গে সূর্যকুমার সরাসরি কোনো মন্তব্য না করলেও এমন ক্যাচ নেয়া কঠিন মনে করিয়ে দিয়েছেন।

‘এখন বলাটা সহজ। কিন্তু ম্যাচের ওই মুহূর্তে মনে হচ্ছিল, ট্রফিটাই বাউন্ডারি পার হয়ে যাচ্ছে। এ ধরনের সময়ে যেটা হয় যে, বল যাতে ছয় না হয় সেই চেষ্টা করা। আমার যতটুকু সাধ্যে ছিল, চেষ্টা করেছি।’

‘বাতাস আমার কাজ কিছুটা সহজ করে দিয়েছে। আর অনুশীলনে এ ধরনের ক্যাচ নিয়ে ফিল্ডিং কোচের সঙ্গে আমরা অনেক কাজও করেছি। ম্যাচের দরকারি সময়ে মাথা ঠিক রাখাটাই গুরুত্বপূর্ণ।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিতলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের ৬, সাউথ আফ্রিকার কেউ নেই

Next Post

যে কারণে বার্বাডোজে আটকা বিশ্বজয়ী রোহিত-কোহলিরা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল বার্বাডোজে আটকা, অনুশীলন ও বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বার্বাডোজে আটকা বিশ্বজয়ী রোহিত-কোহলিরা

জয়া জন্মদিনে সুন্দর পোশাক পরা, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ার জন্মদিনে 'ওসিডি'র ঝলক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT