চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের করতালিতে নিউ ইয়র্ক মাতালেন জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 01, জুলাই 2024
in বিনোদন
A A
নিউ ইয়র্কে চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে জায়েদ পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের ধারাবাহিকতায় এ বছরও নিউইয়র্কের মঞ্চ মাতালের চিত্রনায়ক জায়েদ খান। শহরের আমাজুরা হলে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড আসরে এই নায়ক পারফরম্যান্সে আগত দর্শকরা মুগ্ধ হন। তাকে করতালি দিয়ে অভিবাদন জানান।

জায়েদের পরিবেশনায় সম্প্রতি ভাইরাল হওয়া গান ‘বিড়ি’র তালে নেচে মঞ্চে আসেন জায়েদ খান। এসময় মঞ্চে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের করতালিতে মুখর হয়ে উঠে আমাজুরা হল।

এছাড়াও বাংলা সিনেমার জনপ্রিয় কিছু গানের সাথে জায়েদ পারফর্ম করেন। পরবর্তীতে তার হাতে সম্মানসূচক এওয়ার্ড তুলে দেন আয়োজকরা।

তখন দর্শকরা জায়েদকে মঞ্চে ডিগবাজি দিতে অনুরোধ করেন। তবে তাকে ডিগবাজি দিতে দেখা যায়নি। এওয়ার্ড নিয়েই আয়োজকদের ধন্যবাদ দিয়ে মঞ্চ ছাড়েন তিনি।

নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে শিল্পীরা দর্শকদের করতালিতে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এ বছর অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ঢালিউডের গুণী চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এওয়ার্ড প্রদান করা হয়।

এসময় চঞ্চল চৌধুরী ঈদে মুক্তিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের ২২টি মাল্টিপ্লেক্সে চলমান তুফান সিনেমার ‘তুফান, খুব ভয় পাইসিরে’ ডায়লগটি উপস্থাপন করেন। করতালিতে উপস্থিত দর্শকরা তাদের উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

দর্শকদের প্রবল অনুরোধে অনুষ্ঠানের উপস্থাপিকা সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নীর সাথে তিনি হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটি গেয়ে শোনান।

অনুষ্ঠানের আয়োজক শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, কোভিডকালীন সময় বাদে গত ২২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ভালাবাসায় এগিয়ে চলেছে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ড।

নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে জায়েদ দর্শকদের করতালিতে মাতালেন. Channel i News - চ্যানেল আই নিউজ এবারের আয়োজনে বাংলাদেশের বড়পর্দা, ছোট পর্দা ও সংগীত জগতের এক ঝাক তারকার অংশগ্রহণ করেন। নিরব, মেহজাবীন, তিশা, তাসনিয়া ফারিন, নিরব, মন্দিরা চক্রবর্তী, বিন্দুকণাসহ নিউইয়র্কের গুণী সংগীত শিল্পী রানু নেওয়াজের পারফর্ম করেন।

অনুষ্ঠানের শেষাংশে চমক হিসেবে ছিল সংগীত শিল্পী তাহসান খান। তার জনপ্রিয় বেশ কয়েকটি গানে দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নিউইয়র্কের স্থানীয় সময় ৩০ জুন সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশিরা।

Tags: জায়েদ খানলিড বিনোদন
Previous Post

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

Next Post

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী বাজেট পেশের সময় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাজেটে: অর্থমন্ত্রী

হিনা খান ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন হিনা খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT