চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ি ঝর্নায় গিয়ে স্রোতে ভেসে গেল একই পরিবারের ৭ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 01, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পরিবারের ৭ জন পাহাড়ি ঝর্ণায় স্রোতে ভেসে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি ঝর্না দেখতে গিয়ে সবার চোখের সামনে স্রোতে ভেসে গেছেন একই পরিবারের ৭ জন সদস্য। তাদের মধ্যে দুইজন সাঁতরে ডাঙ্গায় উঠতে পেরেছিলেন। ভেসে যাওয়াদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের জন্য উদ্ধার অভিযান চলছে। ভারতের মুম্বাইতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল রোববার (৩০ জুন) ভারতের মুম্বাই শহর থেকে ৮০ কিলোমিটার দূরের পাহাড়ি অঞ্চলে জনপ্রিয় পর্যটনকেন্দ্র লুনাভালা ঝর্ণার কাছে পিকনিক করতে গিয়েছিল এই পরিবারটি। তাদের মধ্যে ছিলেন একজন পুরুষ এবং একজন নারী। বাকি সবাই ছিলেন শিশু এবং কিশোর।

পানিতে ভেসে যাওয়ার আগে ওই পরিবারের সবাই একটি পাথরের ওপর দাঁড়িয়ে ছিলেন। কিন্তু হঠাৎ তীব্র স্রোতের কারণে একসঙ্গে তারা নিচে পড়ে যান। পানির স্রোত তাদের টেনে নিয়ে যায়। ওই সময় তাদের আর কিছুই করার ছিল না। তারা সাহায্যের জন্য চিৎকার ও আকুতি জানালেও পানির তীব্র স্রোতের কারণে কেউ তাদের কাছে যেতে পারেননি।

ঝরনাটি একটি ভুসি ড্যামের কাছে অবস্থিত। সেখানে বর্ষা মৌসুমে অনেক মানুষ যান। তবে গত কয়েকদিন অতিবৃষ্টির কারণে ড্যামটির পানি উপচে পড়ায় ওই ঝরনাটির পানিও সাধারণ সময়ের চেয়ে বেশ বৃদ্ধি পায়। এই কারণেই লুনাভালার পানিতে তীব্র স্রোত তৈরি হয়েছে।

Previous Post

ভারী বৃষ্টির পর ভারতের রাস্তায় কুমির!

Next Post

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

Next Post
আহত ব্যক্তির পাশে সমবেদনা জানাচ্ছেন স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে আহত ২০

নিউ ইয়র্কে চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে জায়েদ পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের করতালিতে নিউ ইয়র্ক মাতালেন জায়েদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT