ওটিটি প্লাটফর্ম নিয়ে এখনই নীতিমালা করা প্রয়োজন বলে মনে করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ভাইরাল কনটেন্টের যুগে দায়িত্বশীল সাংবাদিকতা এখন অপরিহার্য।








