চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেয়া যাবে বিকাশে 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 30, জুন 2024
in অর্থনীতি
A A
ঢাকার ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স বিকাশে পেমেন্টের জন্য মোবাইল অ্যাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন থেকে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশ এর মাধ্যমে ঘরে বসেই তাদের ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স দিতে পারবেন খুব সহজেই। বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স দিয়ে ট্যাক্স প্রদানের পরিবেশ-বান্ধব রশিদ দেখা ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন এসব এলাকার সেবাগ্রহীতারা।

এখন কয়েকটি ক্লিকে বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স দেয়া যাবে নিমিষেই। প্রথমে, বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে ‘সরকারি ফি’-তে ক্লিক করে ‘ইউনিয়ন পরিষদ ফি ঢাকা জেলা’ সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে সিটিজেন ইউনিক আইডি দিলেই চলতি ও বকেয়া ট্যাক্সের তথ্য দেখাবে। এরপর, ট্যাক্স অ্যামাউন্ট বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে দিলে ট্যাক্স পরিশোধ কনফার্মেশন পাবেন গ্রাহক।

সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, ঢাকা জেলার ৬২ ইউনিয়ন পরিষদের জন্য এই সেবাসহ অন্যান্য নাগরিক সেবা দেয়ার লক্ষ্যে ‘ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে এসব এলাকার নাগরিকরা দ্রুত এবং ঝামেলা মুক্ত ডিজিটাল সেবা পাবেন। ফলে, গ্রাহকসেবা কার্যক্রম বৃদ্ধি ও সহজ পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

Tags: বিকাশ
Previous Post

বাড়ছে নদ-নদীর পানি, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

Next Post

হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা, কী হয়েছে অভিনেতার?

Next Post
শত্রুঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ভর্তি শত্রুঘ্ন সিনহা, কী হয়েছে অভিনেতার?

উচ্চ ভবনের ছবি ও একজন ব্যক্তির ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীরের ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT