চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্ব

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
10:41 পূর্বাহ্ন 30, জুন 2024
in জনপদ, বরিশাল
A A
প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আছেন, পেছনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ব্যানার।. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার জন্য আগামী ১২ জুলাই বরিশালে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৪ এর বাছাই পর্ব।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে ও প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে।

জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারবে বরিশাল বিভাগের ২শ শিক্ষার্থী। তাদের থেকে ৪০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে ২০ জন সিনিয়র গ্রুপ এবং ২০ জন জুনিয়র গ্রুপে থাকবে।

শনিবার (২৯ ‍জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সভাপতি অধ্যাপক মো. মফিজুর রহমান লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ২০২৪ তারিখে ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে ২১-২৪ আগস্ট ২০২৪ তারিখে ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাই করা হবে।

আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল্লভ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড বরিশাল বিভাগীয় আয়োজক কমিটির সমন্বয়ক সাংবাদিক সাঈদ পান্থ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব, বরিশালের উপদেষ্টা এসএম শেলী, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সত্যজিৎ রায়, সেলিনা আক্তার হেনাসহ প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দ।

Tags: জ্যোতির্বিজ্ঞান
Previous Post

‘শো-অফ করতে পছন্দ করেন শাহরুখ’, বিস্ফোরক অভিজিৎ

Next Post

অতীতের সব ঘটনাকে ‘অন্যায়’ বলছেন হার্দিক

Next Post
বাংলাদেশ ক্রিকেটার হার্দিক মাঠে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীতের সব ঘটনাকে ‘অন্যায়’ বলছেন হার্দিক

বাংলাদেশ ক্রিকেট দল বিজয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষ্কৃতি চাইনি, কাজটা আমি করেছিলাম: দ্রাবিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT