চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাক্ষীকে নিয়ে চাউর হয়েছে যে গুঞ্জন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 29, জুন 2024
in বিনোদন
A A
সোনাক্ষীর সঙ্গে একসঙ্গে হাস্যোজ্জ্বল দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত বছরের প্রেমের পর সম্প্রতি বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সপ্তাহ পার হয়নি তাদের বিয়ের, তার মাঝেই এবার গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা সোনাক্ষী।

যদিও এমন গুঞ্জনের কোনো ভিত্তি পাওয়া যায়নি। একইভাবে কেন হাসপাতালে গেলেন সোনাক্ষী, সে বিষয়েও তার পক্ষ থেকে কিছু জানতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম।

মূলত সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরেই সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জাহির। আর পাপারাজ্জিদের দেখতেই রীতিমত এড়িয়ে যান তারা। শুধু তাই নয়,  গাড়িতে উঠে পড়েন এই নবদম্পতি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়, তবে কি অন্তঃসত্ত্বা সোনাক্ষী?

আর তাতেই নেটাগরিকের একাংশ মনে করিয়ে দিয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ের কথা। বিয়ের দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই একই পথই কি অনুসরণ করবেন সোনাক্ষীও? এক নেটাগরিকের মন্তব্য, “কোলে হয়তো সন্তান আসছে। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন সোনাক্ষী।”

এর আগে সোনাক্ষী ও জাহিরের ভিন্নধর্মী বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি। সাত বছর সম্পর্কে থাকলেও এই বিয়েতে নাকি সম্মতি ছিল না শত্রুঘ্ন সিনহা ও গোটা পরিবারের। যদিও শত্রুঘ্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, অনেকেরই বিয়ের আগে প্রথম দিকে নানা রকমের সমস্যা হয় পরিবারে। কিন্তু এই বিয়েতে তাদের সম্পূর্ণ সম্মতি রয়েছে।

তবে তাদের বিয়েতে ছিল না কোন ধর্মীয় আচার। আইনি মতে বিয়ে করেন তারকা দম্পতি। আড়ম্বরহীন বিয়েতে সোনাক্ষীর সাজও ছিল ছিমছাম। নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন আত্মীয় পরিজন ও বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। – নিউজ এইট্টিন

Tags: অভিনয়গুঞ্জনজাহির ইকবালবলিউডসিনেমাসোনাক্ষী সিনহা
Previous Post

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সরাসরি গুলি, বেড়েছে মৃতের সংখ্যা

Next Post

হজে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

Next Post
হজযাত্রীদের বহনকারী ট্রাভেল এজেন্সির কর্মীরা বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

হজে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি ও প্রাপ্ত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় 'বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ড' চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT