চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮৮ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি দিল্লিতে, ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 28, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমানবন্দরের ছাদের ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

একে তো প্রবল বৃষ্টি। তার উপর আবার দিল্লি এয়ারপোর্টে ভয়াবহ বিপত্তি। বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে নানা তর্ক-বিতর্ক চলছে। এমন পরিস্থিতিতে বিমানের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে: টার্মিনাল ১-এ ইন্ডিগো বিমানগুলি শুক্রবার টার্মিনাল ২ ও টার্মিনাল ৩ থেকে ছাড়বে। রাত ১১টি পর্যন্ত এই রুটিন মেনে চলা হবে। সেই সঙ্গেই অন্যান্য ফ্লাইট যেগুলি টার্মিনাল ২ ও টার্মিনাল ৩ থেকে ওঠানামা করত সেগুলি একই ভাবে চলাচল করবে। .

আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে বলা হয়েছে: বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২২৮ মিমি বৃষ্টি হয়েছে। বলা হচ্ছে ১৯৩৬ সালের পরে এই প্রথম ২৪ ঘণ্টায় এত বৃষ্টি। যা বিগত ৮৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

বৃষ্টিপাতের বিমানে যাতায়াতকারী যাত্রীদের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে: বৃষ্টির কারণে রাস্তায় যানজট হতে পারে। সেকারণে আবহাওয়ার দিকে খেয়াল রাখুন। যাদের বিমান ধরার ব্যাপার রয়েছে তারা দিল্লি মেট্রো ধরতে পারেন বিকল্প হিসাবে।

শুক্রবার সকালে প্রবল বৃষ্টিপাতের মাঝেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ট্যাক্সিসহ একাধিক গাড়ির ওপরে ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরের ছাদে একাংশ ভেঙে যায়। দিল্লির দমকল সার্ভিসকে এরপরে খবর দেওয়া হয়। এদিকে দুর্ঘটনায় ছাদের বিমগুলিও ভেঙে পড়ে। সেই বিমের চাপে টার্মিনালের পিক-আপ ও ড্রপ এরিয়ায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছেন বলে জানা গেছে।

Tags: বৃষ্টি
Previous Post

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মহিলা পুলিশের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকার

Next Post

নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগ দিতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রী নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগ দিতে আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্মকে আওয়ামী লীগে যোগ দিতে বললেন তথ্য প্রতিমন্ত্রী

তরুণরা দেশ ও বিশ্বমানবতার সেবায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণদেরকে দেশ-বিশ্বমানবতার সেবায় যুক্ত হতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT