চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 28, জুন 2024
in রাজনীতি
A A
দুর্নীতিবাজদের তালিকা দাবির জন্য মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতিরোধ করা এবং দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

শুক্রবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে দুর্নীতিবাজদের তালিকা তৈরি করে তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান বক্তারা।

এসময় নেতারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বেনজীর-মতিউরের মতো কর্মকর্তারা সম্পদের পাহাড় গড়ার সাহস পায়। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনবান্ধব খাতে ব্যবহারের দাবি জানান তারা। পরে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মন্ডল, আল আমিন বৈরাগী, নিজাম উদ্দীন প্রমুখ।

কুশপুত্তলিকা দাহ করার পর সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, সারাদেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি। যে সাপ দংশন করছে, সেই সাপের নাম রাসেলস ভাইপার। সেই রাসেলস ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ৬০০।

তিনি আরও বলেন, সচিবালয়ের রাসেলস ভাইপারদের কামড়ে সারাদেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিকভাবে। বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকা আগামী এক মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার রাজনীতিকগণ।

Tags: এনডিবিদাবিদুর্নীতিবাজসমাবেশ
Previous Post

প্রয়াত ছাত্রনেতা শফী আহমেদ স্মরণে ২০ জুলাই স্মরণসভা

Next Post

ফাইনাল আম্পায়ারদের নাম জানা গেল

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল আম্পায়ারদের নাম জানা গেল

শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকের ছবি, বাংলায় লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে প্রবেশপত্র পায়নি ৯৬ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT