চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ রচনার সমাপ্তি টেনে ফাইনালে প্রোটিয়াদের সঙ্গী ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 পূর্বাহ্ন 28, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একপেশে ম্যাচে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে ওঠেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালেও দেখা মেলেনি হাড্ডাহাড্ডি লড়াইয়ের। বরঞ্চ ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ড। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৬৮ রানে হারিয়ে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে শেষ সিড়িতে পা দিয়েছে ভারত।

আগামী শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে মহারণ।

গায়ানার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রানের সংগহ গড়ে রোহিত শর্মার দল। জবাবে নেমে ১৬.৪ ওভারে ১০৩ রানে গুঁড়িয়ে যায় ইংলিশবাহিনী।

রানতাড়ায় নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে হ্যারি ব্রুকের ব্যাট থেকে। ১৯ বল ক্রিজে থাকেন তিনি। ১৫ বলে ২৩ রান করেন জশ বাটলার। ১৬ বলে ১১ রান করেন লিয়াম লিভিংস্টোন। শেষদিকে ১৫ বলে ২১ রান করেন জফরা আর্চার। বাকীদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতীয় বোলাদের সকলেই দারুণ করেছেন। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন। এছাড়া জাসপ্রীত বুমরাহ নেন দুই উইকেট।

এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেমিফাইনাল মহারণ শুরুর কথা ছিল। স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি নামে গায়ানায়। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও পরে আরও কয়েকদফা ঝরে। খেলা গড়ায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

খেলা শুরু হলেও ৮ ওভার পর ফেল মুষলধারে বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি নামার আগে ২ উইকেটে ৬৫ রান তোলে ভারত। ব্যর্থ হয়ে ফিরে যান বিরাট কোহলি (৯ বলে ৯ রান) ও রিশভ পান্ট (৬ বলে ৪ রান)।

১ ঘণ্টা ১৮ মিনিট পর পুনরায় গড়ায় খেলা। দুই দফা বৃষ্টিতে মোট ১৫৩ মিনিট (২ ঘণ্টা ৩৩ মিনিট) সময় নষ্ট হলেও কোনো ওভার কাটা যায়নি। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রেখেছে আইসিসি।

বৃষ্টি শেষে ব্যাটে নেমে ফিফটি তুলে নেন রোহিত শর্মা। ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফিরে যান। চারটি চার ও দুটি ছক্কায় ৩৬ বলে ৪৭ রান করেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ এবং রবীন্দ্র জাদেজা ৯ বেল ১৭ রান করেন। শেষদিকে অক্ষর প্যাটেল ৬ বলে ১০ রান করেন।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান তিনটি উইকেট নেন।

Tags: ইংল্যান্ড২৪গায়ানাজর্ডানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিতলিড স্পোর্টস
Previous Post

রোহিতের ফিফটি, ফাইনালে যেতে ইংল্যান্ডের লাগবে ১৭২

Next Post

‘১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে পর্যটনের বিকাশ ক্ষতিগ্রস্ত হবে’

Next Post
বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থান যেমন পাহাড়, নদী ও সমুদ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে পর্যটনের বিকাশ ক্ষতিগ্রস্ত হবে’

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন জন্য ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT