রাজধানীর রামচন্দ্রপুর খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেসময় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রো ফার্মের কিছু অংশ ভাঙা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, খাল উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান। খালের সীমানার আশেপাশের ৩০ মিটার পর্যন্ত কোন স্থাপনা থাকতে পারবে না বলেও জানান তিনি।








