চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর পিচ নিয়ে বিস্ফোরক আফগান কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 27, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুঃখিত, আমি ছবির বিশ্লেষণ করতে পারছি না।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলা বিশ্বকাপের পিচ নিয়ে গ্রুপপর্ব থেকে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। বাজে মাঠ বা টার্ফ নিয়ে বিভিন্ন সময় দলগুলো কথা বলেছে। উইন্ডিজের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেমিফাইনাল খেলার পর তালিকায় যুক্ত হল আফগানিস্তান। দলটির কোচ জোনাথন ট্রট নিষেধাজ্ঞার ভয়ে কথা বলতে চাননি, আবার কম কথাও বলেননি পিচ নিয়ে।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের পিচ সম্পর্কে ট্রটের কাছে প্রশ্ন যায়। আফগানদের কোচ বলেন, ‘আমি নিজেকে ঝামেলার মধ্যে জড়াতে চাই না এবং এমন তিক্ত সমস্যার মধ্যেও পড়তে চাই না। কিন্তু এটা এমন পিচ নয় যেখানে বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে চাইবেন। এখানে যথেষ্ট প্রতিযোগিতামূলক ম্যাচ হওয়া উচিত ছিল।’

‘বলছি না এটা একদমই সমান হবে, কোনো স্পিন বা পেস কাজ করবে না। কিন্তু বিষয়টি মোটেও এমন না যে ব্যাটসম্যান আতঙ্কে থাকবে কখন বল মাথার উপরে ওঠে। আত্মবিশ্বাসী থাকলে পায়ের কারুকাজ দিয়ে এবং দক্ষতা দিয়ে বল মারতে থাকবেন।’

টি-টুয়েন্টির বর্তমান বাজার সম্পর্কে ট্রট বলেছেন, ‘টি-টুয়েন্টি মারকাটারি খেলা, রান করা এবং উইকেট নেয়ার খেলা, মাঠে ঠিকে থাকতে ভোগা নয়। যদি প্রতিপক্ষ ভালো বল করে, বেশ ভালো জায়গায় নিয়মিত বল করতে থাকে, তখন উইকেটে টিকে থাকার লড়াই ঠিক আছে।’

‘কিন্তু বল যদি অপ্রত্যাশিত আচরণ শুরু করে এবং গড়াতে থাকে তাহলে দ্বিতীয়ার্ধে অন্যরকম দেখা যেত। সাউথ আফ্রিকা ভালো বল করেছে, কন্ডিশনের ব্যবহার করেছে, আমাদের দেখিয়েছে তারা কী করতে পারে। কিন্তু আজ আমাদের রাতটি ভালো যায়নি।’

Tags: আফগানিস্তান২৪ইউএসএওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ট্রটলারালিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
Previous Post

প্লট আকারে বিক্রি হচ্ছে স্বর্গের জমি, প্রতি বর্গমিটার ১০০ ডলার!

Next Post

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৬ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

Next Post
বিশ্ববিদ্যালয় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৬ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

সরকারি ঋণের অর্থ পরিশোধের জন্য পদ্মা সেতু প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর সরকারি ঋণের আরও ৩১৪ কোটি টাকা পরিশোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT