চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’ধাপ এগোনোর পরের সপ্তাহে তিনধাপ পেছালেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 26, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে অনুজ্জ্বল পারফর্মে শীর্ষ হারিয়ে এক লাফে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব আল হাসান। গ্রুপপর্বের পরের দুটি ম্যাচে আলো ছড়িয়ে টি-টুয়েন্টি অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধারের পথে দুধাপ অগ্রসর হন। সুপার এইটে ফের ব্যর্থতার জেরে আরও নেমে গেলেন টাইগার অলরাউন্ডার। দলের ভরাডুবির পাশাপাশি নিজেও ছিলেন অনুজ্জ্বল। তাতে পেছালেন তিন ধাপ। এক সপ্তাহের ব্যবধানে শীর্ষ হারিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। শীর্ষ পুনরুদ্ধার করেছেন লঙ্কান ভানিডু হাসারাঙ্গা।

সুপার এইটে ব্যর্থতায় ১২ পয়েন্ট হারিয়েছেন সাকিব। ২০৬ পয়েন্ট নিয়ে নেমে গেছেন ছয়ে। সুপার এইট থেকে বাদ পড়েছে অস্ট্রেলিয়াও। অজি অলরাউন্ডার স্টয়নিস গত সপ্তাহে ২৩১ রেটিং নিয়ে শীর্ষে উঠেছিলেন। সুপার এইটের ব্যর্থতায় ২০ পয়েন্ট হারিয়েছেন। একলাফে নেমে গেছেন চারে।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এসেছেন হাসারাঙ্গা। দুধাপ এগিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২১৪ রেটিং পয়েন্ট তার। ভারতের হার্দিক পান্ডিয়া করেছেন দুর্দান্ত। ২১৩ রেটিং পয়েন্ট নিয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন তিনে। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে বহাল আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে সাকিবের। ব্যাটে নেমেছেন ৯ ধাপ। ৪০১ পয়েন্ট নিয়ে এসেছেন ৮৪ নম্বরে। বোলিংয়ে অবনতি হয়েছে ৪ ধাপ। ৫১৬ রেটিং পয়েন্ট নিয়ে নেমেছেন ৪০ নম্বরে।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নবিবাংলাদেশ২৪র‌্যাঙ্কিংলিড স্পোর্টসসাকিবস্টয়নিসহাসারাঙ্গা
Previous Post

খ্যাতির বিড়ম্বনায় জাহ্নবী!

Next Post

ইসরায়েলে রকেট ও বিস্ফোরক রপ্তানি করছে ভারত

Next Post
ধোঁয়া ও অগ্নিকুণ্ডের ধূসর কুন্ডলী আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে রকেট ও বিস্ফোরক রপ্তানি করছে ভারত

খাগড়াছড়িতে পুলিশ ও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনার হত্যায় খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার: ডিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT