চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকে চুরির ঘটনায় ৪ জন গ্রেপ্তার, ১০ লক্ষ টাকা উদ্ধার

রউফ জালাল by রউফ জালাল
9:23 অপরাহ্ন 25, জুন 2024
in জনপদ, বগুড়া
A A
চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ জনের ছবি, টাকা ও চুরি করা মালামালসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙ্গে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১০ লক্ষাধিক টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সিংড়িয়া গ্রামের বিমল রাজভড় (৩০), আদমদিঘী থানার তালশন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮) এবং সোনাতলা থানার দক্ষিণ আটকরিয়া গ্রামের পাভেল।

পুলিশ সুপার বলেন, গত পাঁচদিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্রত্যেকের বাড়ি থেকে নগদ সর্বমোট ১০ লক্ষ ৮৫ হাজার ৯৪০ টাকা এবং চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল জাহিদুলের হেফাজত থেকে উদ্ধার করা হয়।

এর আগে, গত ১২ জুন দিবাগত রাতে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। চোরের দল ব্যাংকের দোতলা ভবনের পিছনে সিড়ি ঘরের তালা এবং ব্যাংকের প্রবেশ গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের সিন্দুকে রাখা নগদ ২৯ লক্ষ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে পালিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় বগুড়া সদর থানায় চুরির মামলা দায়ের করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম আশেপাশের সিসিটিভি ফুটেজ ছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদেরকে শনাক্ত করে। এরপর ১৯ জুন থেকে তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, ব্যাংকে চুরির মূল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামকে ঢাকার দক্ষিণ খান থেকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, একমাস আগে ব্যাংকের ওই উপশাখায় চুরির পরিকল্পনা করে। এরপর বিভিন্ন সময় জাহিদুল ব্যাংকের ভিতরে এবং বাহিরে পর্যবেক্ষণ করে। ঘটনার রাতে পাঁচজনের একটি দল চুরির উদ্দেশ্য মাটিডালী এলাকায় অবস্থান নেয়। রাত ২টার দিকে তিনজন ব্যাংক ভবনটির তিন দিকে অবস্থান নেয়। এরপর ভবনের পিছন দিক দিয়ে জাহিদুল এবং বিমল রাজভর ভিতরে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে চুরির কাজ শেষ করে ব্যাংকে রাখা একটি আবর্জনার ব্যাগে টাকাগুলো ভরে নিয়ে পালিয়ে যায়। এরপর তারা টাকা ভাগাভাগি করে বাড়িতে অবস্থান না করে কখনও শ্বশুরবাড়ি কখনও আত্মীয়ের বাড়িতে অবস্থান করতে থাকে।

পুলিশ সুপার বলেন, ব্যাংকে চুরির সাথে পাঁচজন জড়িত ছিল। চারজন গ্রেপ্তার হয়েছে। অপর একজন এখনও পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনেে রিমান্ড আবেদন করা হয়েছে।

Tags: আইএফআইসি ব্যাংকবগুড়াব্যাংকে চুরি
Previous Post

আরও জোরদার হবে বাংলাদেশ-চীন সম্পর্ক

Next Post

আমাদের একজন রুনা লায়লা আছে

Next Post
রুনা লায়লা এক সাক্ষাৎকারে কথা বলছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের একজন রুনা লায়লা আছে

বিবাহের সময় প্রেমিকের সাথে সোনাক্ষী, বিহারে বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিহারে বিক্ষোভ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT