চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দর্শকদের কারণে জরিমানা, তাদের খুঁজছে ডেনমার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 25, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ডেনমার্কের ফুটবল সমর্থকদের সমাবেশ, জাতীয় পতাকা নিয়ে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোতে দর্শকদের অপরিণামদর্শী কাজের জন্য জরিমানার মুখে পড়েছে ডেনমার্ক ফুটবল ফেডারেশন। ম্যাচ চলাকালে ইউরো বিরোধী ব্যানার ওড়ানোয় ফেডারেশনটিকে ১০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা। জরিমানা দেয়ার জন্য ঘটনার নেপথ্যের সেই দর্শকদের খুঁজছে ডেনিশ এফএ।

ঘটনাটি গত ২০ জুন ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের সময়কার। উয়েফার বিপক্ষে অপমানজনক ব্যানার ব্যবহার করেছিল কিছু ডেনিশ সমর্থক। আসরের তৃতীয় দল হিসেবে বিতর্কিত ব্যানার ব্যবহারের কারণে সার্বিয়া ও আলবেনিয়ার পর জরিমানার মুখে পড়ল দেশটি।

ডেনিশ ফুটবলের ডিরেক্টর এরিক ব্রগার রাসমুসেন বলেছেন, ‘আমরা জরিমানা পরিশোধ করছি। কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল যারা ব্যানার এনেছিল তাদের চিহ্নিত করব। তারপর তাদের থেকে অর্থ আদায় করব।’

‘যদি তাদের খুঁজে পাই, তারা অর্থ পরিশোধ করবে। আশা করছি যারা স্টেডিয়ামে এ ধরনের ব্যানার ব্যবহার করেছিল, আগামীতে দ্বিতীয়বার তারা চিন্তা করবে। সর্বোপরি এটির পরিমাণ ৭৫,০০০ ক্রোনার।’

গ্রুপ ‘সি’তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। দুই পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক ও তিনে স্লোভেনিয়া। এক পয়েন্ট নিয়ে সবার নিচে সার্বিয়া।

Tags: ইউরো-২০২৪ইংল্যান্ডডেনমার্কলিড স্পোর্টসসার্বিয়াস্লোভেনিয়া
Previous Post

পা ছুঁয়ে সালাম, শুভকে বুকে টেনে নিলেন শাকিব!

Next Post

যুক্তরাষ্ট্রের সাথে অ্যাসাঞ্জের ১৪ বছর লড়াইয়ের আদ্যোপান্ত

Next Post
অ্যাসাঞ্জের মুক্তির জন্য বিশ্বব্যাপী প্রতিবাদ ও সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সাথে অ্যাসাঞ্জের ১৪ বছর লড়াইয়ের আদ্যোপান্ত

শিল্পকলায় বাকশিল্পাঙ্গনের আয়োজনে ‘মঙ্গল সন্ধ্যা’ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় বাকশিল্পাঙ্গনের আয়োজনে ‘মঙ্গল সন্ধ্যা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT