চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে হৃদয় ‘ছয়ে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 25, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, দর্শকদের মাঝে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের সামর্থ্যের অভাব নিয়ে অনেক সমালোচনা। ব্যাটিং অর্ডারে হিটিং আঁধারের মাঝে যেন খানিক প্রদীপের আলো তাওহীদ হৃদয়। রানের গতি বাড়িয়ে স্ট্রাইকরেট ঠিকঠাক রেখে ভূমিকা পালন করে চলেন। আফগানিস্তানের বিপক্ষে টপঅর্ডারের পরিবর্তে তাকে ছয়ে পাঠানো হয়। যখন কিনা শুরুর দিকে দ্রুত রান তোলার সমীকরণ ছিল।

১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের ভেতর ছুঁতে পারলে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেত বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে ২৩ রানে তারা হারিয়ে বসে ৩ উইকেট। বাড়তে থাকে ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট। ম্যাচের এমন গুরুত্বপূর্ণ সময়ে হৃদয়কে ক্রিজে না পাঠানোর কারণ পরে জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

‘ব্যাটিং অর্ডার নিয়ে মিক্সআপ করা হয়েছে। এটার কারণ হল, আমরা ডানহাতি-বাঁহাতি ব্যাটিংয়ের সমন্বয়ের চেষ্টা করেছিলাম। লিটন একপাশে ব্যাট করছিল, ওদের বোলিংয়ে অনেক বৈচিত্র্য ছিল। সেজন্য ডানহাতি-বাঁহাতি ব্যাটিংয়ের সমন্বয় করা হচ্ছিল এবং এটা সবাই জানতো।’

গ্রুপপর্বের প্রথম ম্যাচে ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ে ভূমিকা রেখেছিলেন হৃদয়। টপঅর্ডারের ব্যর্থতা সত্ত্বেও সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের সুবাস তার ৩৭ রানের ইনিংসে জেগেছিল।

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্যদের পথে না হেঁটে ২৮ বলে করেছিলেন ৪০ রান। আফগানিস্তানের সঙ্গে বেদনাদায়ক পরাজয়ের ম্যাচে অবাক করে তাকে ছয়ে নামানো হয়। ৯ বলে ১৪ রানের বেশি করতে না পারলেও মেরেছিলেন দুটি বাউন্ডারি।

Tags: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্তহৃদয়
Previous Post

জামিন পেলেন পরীমনি

Next Post

আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে এডিসি বরখাস্ত

Next Post
আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে এডিসি বরখাস্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে এডিসি বরখাস্ত

রাসেলস ভাইপারের উপদ্রবে আতঙ্কে শরীয়তপুরের চরাঞ্চলের মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT