চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড নায়িকার সাথে জায়েদের ধামাকা আসছে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 25, জুন 2024
in বিনোদন
A A
জায়েদ সমুদ্র সৈকতে নাচছেন, পাশে গাড়ি ও সমুদ্র দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে জায়েদের বৃহস্পতি এখন তুঙ্গে! সিনেমা না করলেও স্টেজ শো দিয়েই রীতিমত দেশ-বিদেশ মাতাচ্ছেন এই চিত্রতারকা! প্রায় প্রতিমাসে বিদেশ ট্যুর দিচ্ছেন। এমাসে অস্ট্রেলিয়া তো পরের মাসে যুক্তরাজ্য! তিনি যেখানে যান, দর্শকদের মাতিয়ে রাখেন। এ কারণে বিদেশের স্টেজ শোগুলোতে জায়েদের বিশেষ কদর!

ঈদের পর এই নায়ক উড়াল দিলেন দুবাইয়ে। যেখানে ইতিমধ্যে দর্শক মাতিয়েছেন জায়েদ। একাধিক শো’তেও দেখা গেছে তাকে। এরইমধ্যে সদ্য দুবাইয়ের সাগর পাড়ে ডিগবাজি দিয়েও আলোচনায় সোনার চর ছবির এই নায়ক।

গ্ল্যামআর্টস– এর এক পেজে পোস্ট করা ভিডিওতে জায়েদকে সাগর পাড়ে ডিগবাজি দিতে দেখা যায়। এসময় কোমরেও ব্যথা পান তিনি! যদিও এটা যে কোনো বিজ্ঞাপনী প্রচার, সেটা বুঝতে বাকি থাকে না!

কারণ, কোমরে হাত বুলাতে বুলাতেই এই নায়ককে বলতে শোনা যায়, ‘ভেরি এক্সাইটেড ওয়ার্ক ইজ কামিং’। এসময় এই পেজের সাথে দর্শককে যুক্ত থাকার আহ্বানও জানান জায়েদ।

জায়েদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব শিগগির দারুণ একটি কাজ নিয়ে আসছেন জায়েদ। যেখানে তার সাথে দেখা যাবে বলিউডের এই নায়িকাকে! তবে সেই কাজটি কী, কোনো পণ্যের বিজ্ঞাপন, নাকি স্টেজ শো; তা বলতে রাজি হয়নি সূত্রটি!

এরআগে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে জায়েদ জানিয়েছিলেন, ঈদের পর দুবাইয়ের শো থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবেন তিনি। সেই শোগুলোতে তার সঙ্গে যাওয়ার কথা নুসরাত ফারিয়ার! তবে তার আগেই যে নতুন ধামাকা নিয়ে আসছেন, সেটা স্পষ্ট!

Tags: ক্যারিয়ারজায়েদজায়েদ খাননায়িকাবলিউডবিদেশলিড বিনোদনসিনেমাস্টেজ শো
Previous Post

থামল ওয়ার্নারের ঝলমলে ক্যারিয়ার

Next Post

আইএমএফ থেকে ঋণের তৃতীয় কিস্তি ১১৫ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

Next Post
আন্তর্জাতিক অর্থ তহবিলের লোগো সহ আধুনিক ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফ থেকে ঋণের তৃতীয় কিস্তি ১১৫ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ইবি শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT