চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক কোটি রুপির মানহানি মামলা করলেন বাবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 23, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাবর আজমের ছবি, পাকিস্তানি ক্রিকেটার, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর বাবর আজমের বিরুদ্ধে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুলেছিলেন টিভি সঞ্চালক মুবাশির লুকমান। অভিযোগ করেছিলেন, ম্যাচ ফিক্সিং করে আউডি গাড়ি ও বিভিন্ন দেশে ফ্ল্যাট পেয়েছেন বাবর। ঘটনায় চটেছেন পাকিস্তান অধিনায়ক। মানহানির অভিযোগ এনে লুকমানের কাছে ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বাবর। ইতিমধ্যে লুকমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে লুকমানকে ভিত্তিহীন অভিযোগের প্রমাণ দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে বাবরের মানহানির দায়ে জরিমানা দেয়ার কথা বলা আছে।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লুকমানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করেন, বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে দামি উপহার পেয়েছেন। বাবর তার ভাইয়ের কাছ থেকে আউডি গাড়ি পাওয়ার কথা বললেও সেটি জুয়াড়িদের কাছ থেকে পেয়েছেন। একইভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অ্যাপার্টমেন্টের মালিক হয়েছেন। এছাড়া বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির নিষ্প্রভ পারফরম্যান্সেরও সমালোচনা করেন ওই টিভি সঞ্চালক।

পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অভিযোগ তদন্তের দাবি করেন দেশটির ক্রিকেট ভক্তরা। এদিকে ফিক্সিংয়ের অভিযোগ তোলায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তান দলের সহকারী কোচ ও সাবেক ক্রিকেটার আজহার মেহমুদ। প্রমাণ ছাড়া ভিত্তিহীন দাবি করায় আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছেন তিনি।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানপাকিস্তান২৪পিসিবিফিক্সিংবাবরমানহানি মামলালিড স্পোর্টস
Previous Post

জাহানারা-রুমানাকে ফিরিয়ে এশিয়া কাপের দল

Next Post

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি কর্তৃপক্ষের প্রশংসা

Next Post
প্রধানমন্ত্রী জনগণের শক্তি পুঁজি করে বারবার আঘাত প্রতিরোধের কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি কর্তৃপক্ষের প্রশংসা

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা জোড় হ্যাটট্রিক উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জর্ডানের হ্যাটট্রিক, যুক্তরাষ্ট্রকে গুটিয়ে দিল ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT