চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে খেলতে বাংলাদেশ ম্যাচে যে সমীকরণ আফগানিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 23, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল উল্লাসে ভরা, বিশ্বকাপের সেমিতে খেলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। পরের ম্যাচে বাংলাদেশের সঙ্গে জয় পেলে পথে অনেকটা এগিয়ে যাবে রশিদ খানের দল। নিজেদের কাজটা ঠিকঠাক করে অবশ্য তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের দিকে। আবার সেমিতে খেলার কাগজে-কলমে সুযোগ রয়েছে বাংলাদেশেরও।

সেন্ট ভিনসেন্টে রোববার সকালে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। সুপার এইটের এই ম্যাচ ওলট-পালট করে দিয়েছে গ্রুপ-১ এর সেমিফাইনালের সমীকরণও।

সুপার এইটে এই গ্রুপে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত। নেট রানরেট ২.৪২৫। অন্যদিকে, ২ ম্যাচে ২ পয়েন্ট ও ০.২২৩ নেট রানরেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে তিনে আফগানিস্তান, রানরেট -০.৬৫০। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে বাংলাদেশ, রানরেট -২.৪৮৯।

নিজেদের শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশকে হারালেই ভারতের সঙ্গী হয়ে সেমিতে যাবে আফগানিস্তান। আবার ভারত যদি অস্ট্রেলিয়া কাছে ১ রানে হারে, তাতে বাংলাদেশের বিপক্ষে রশিদ-নবিদের ৩৬ রানের বেশি ব্যবধানে জিততে হবে। তবেই রানরেটে অজিদের চেয়ে এগিয়ে রোহিত-কোহলিদের সঙ্গী হয়ে সেমিতে খেলবে পারবে রশিদের দল। এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ ১৬০ রান ধরে নেয়া হয়েছে।

কাগজে-কলমে সেমির সুযোগ রয়েছে বাংলাদেশেরও। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে, ভারত ছাড়া গ্রুপের অন্য তিন দলেরই পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে হিসেবটা আসবে রানরেটের। ফলে সেমিতে যেতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি অজিদের বিপক্ষে ভারতকে বড় ব্যবধানে জেতার প্রত্যাশা পূরণ হতে হবে টাইগারদের। তাহলে রানরেটে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিতে খেলার রাস্তায় ছুটতে পারবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া জিতলে কোনো সম্ভাবনাই থাকবে না টাইগারদের।

Tags: অস্ট্রেলিয়াআফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪ভারতলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

১৪ জেলায় নতুন এসপি

Next Post

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া

Next Post
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া, নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া

আইনমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক ও কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৎ কর্মকর্তাদের নিয়েও লেখালেখির প্রবণতা দেখা যাচ্ছে: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT