চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু, বন্যা স্বাভাবিক হলে ক্লাস

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
12:21 অপরাহ্ন 23, জুন 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বাস ও অটোরিকশা পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি বিবেচনা করে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পরীক্ষা, হিসাব দপ্তরসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

রোববার ২৩ জুন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২০ জুন সিলেটের অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি বিবেচনায় তিন সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রথমত, শিক্ষার্থীরা তাদের ছাত্র প্রতিনিধিদের (সিআর) মাধ্যমে শিক্ষকদের সাথে পরামর্শ করে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করতে পারবে। দ্বিতীয়ত, প্রতিটি বিভাগকে তাদের ক্লাস অনলাইনে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কাজ চলমান থাকায় অফিস যথাসময় ২৩ জুন থেকে খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন বলেন, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ক্যাম্পাসের পানিও অনেকটা কমতির দিকে। আজ থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য বিভাগগুলো সচেতন ও সতর্ক রয়েছে। আশা করি দ্রুতই সশরীরে আমাদের একাডেমিক কার্যক্রম চালু হবে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা যেকোন প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করে থাকি। বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ। আমাদের এর সাথে নিজেদের মানিয়ে নিতে হয়। এর আগেও কভিডের সময়ে আমরা শিক্ষার্থীদের দ্রুতসময়ের মধ্যে পরীক্ষা ও অনলাইন ক্লাস নিয়ে শিক্ষার্থীদেরকে সেশনজট মুক্ত রেখেছি। আমরা চাই না কেউ এখানে সেশনজটে আটকে থাকুক।

সম্প্রতি সিলেটের বন্যা ও অতিবৃষ্টির কথা বিবেচনায় আমরা অনলাইন ক্লাসের সিদ্ধান্তসহ ৩ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ ২৩ জুন থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ক্লাস সমূহ দ্রুত সময়ে সশরীরে নেয়ার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুতই আমরা সশরীরে ক্লাস পরীক্ষা নিতে পারব।

Tags: ক্লাসবন্যা পরিস্থিতিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সিলেটস্বাভাবিক
Previous Post

ফিলিস্তিনিকে গুলি করে গাড়ির সামনে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

Next Post

বন্যার রেখে যাওয়া ক্ষত নিয়ে চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ

Next Post
বন্যার পানিতে ডুবে গেছে গ্রাম ও বসতঘর. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার রেখে যাওয়া ক্ষত নিয়ে চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ

অভিনেত্রী আইরিনের সুন্দর ছবি, বিয়ের পরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছরেই বিয়ে করেছেন অভিনেত্রী আইরিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT