চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ৮ দিন পর ছাত্রাবাসের ট্রাংকে মিলল শিশুর টুকরো মরদেহ

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
10:43 পূর্বাহ্ন 23, জুন 2024
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
শ্রদ্ধাঞ্জলি ও শোক প্রকাশ করছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের আট দিন পর একটি ছাত্রবাস থেকে তপু নামে ১৪ বছরের এক শিশু শ্রমিকের টুকরো টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু তপু ঈশ্বরদী শহরের মশুড়িয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। গত ১৫ জুন শনিবার বিকাল থেকে সে নিখোঁজ ছিল।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের মশুড়িয়া পাড়া অন্যনা ছাত্রবাসের তিন তলার একটি কক্ষে ট্রাংকে ভর্তি টুকরো টুকরো করা লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, মুক্তিপণের জন্য শিশুটিকে হত্যার পর টুকরো টুকরো করে ট্রাংকে ভরে রাখা হয়েছিল। ফোনকলের সূত্র ধরে তিনজনকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৫ জুন সকাল থেকে তপু বাড়িতেই ছিল। এরপর বিকাল ৩টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তপুর মুঠোফোন থেকে তার বাবা কাশেমকে মুঠোফোনে কল দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ মুঠোফোন নম্বরটি শনাক্ত করার খোঁজ শুরু করে। এক পর্যায়ে তপুর বাবা তাদের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার পাঠায়।

ঈশ্বরদী থানা পুলিশ বিকাশ নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৩ জনকে আটক করে পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যনা ছাত্রবাসের তিনতলা থেকে ট্রাংকে ভর্তি লাশ উদ্ধার করে।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাংকের মধ্যে লাশটি খণ্ড-বিখণ্ড অবস্থায় দেখতে পায়। শীঘ্রই সব আসামিদের আটক করা হবে।

Tags: পাবনার ঈশ্বরদী
Previous Post

৫ বছরেও বিদ্যুৎ পাননি সন্দ্বীপের ৫০ শতাংশ গ্রাহক

Next Post

বাংলাদেশের ব্যাটিং সমালোচনায় একই বিন্দুতে সাকিব-তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল মাঠে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ব্যাটিং সমালোচনায় একই বিন্দুতে সাকিব-তামিম

ঢাকায় ট্রাফিক রুট ও যানজটের জন্য নির্দেশিকা ও বিকল্প পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT