চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থিরচিত্রে ‘শেষের কবিতা’র আদ্যোপান্ত, প্রদর্শনী শুক্রবার

রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা' অবলম্বনে নির্মিত ফটোস্টোরির প্রদর্শনী আগামি শুক্রবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 22, জুন 2024
in বিনোদন
A A
দম্পতি বনজঙ্গলে হাঁটছেন, প্রেম ও সাহিত্য অনুভব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যধর্মী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে একটি ফটোস্টোরি। গবেষণাধর্মী এই নির্মাণশৈলীর মূল চরিত্রে আছেন ওপার বাংলার বিখ্যাত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, তার বিপরীতে বাংলাদেশ থেকে রয়েছেন ডা. শ্রেয়া সেন। কিছুদিন আগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মডেলিং এ যাকে দেখা গেছে। পাশাপাশি এই ফটোস্টোরির সাথে আরও রয়েছেন এপার বাংলার অভিনেতা শাশ্বত দত্ত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে ও সিটি ব্যাংকের সহযোগিতায় নির্মিত এই ফটোস্টোরির প্রকল্প প্রধান ও আলোকচিত্রী হিসেবে আছেন স্থপতি ফওজিয়া জাহান এবং এতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন সি এফ জামান। বর্তমান প্রজন্মকে সাহিত্যমুখী করে তুলতে নির্মিত এই ফটোস্টোরিতে বেশ কিছু স্থিরচিত্রের মাধ্যমে সমগ্র উপন্যাসটি তুলে ধরা হয়েছে।

সর্বসাধারণের কাছে এই ব্যতিক্রমী গবেষণাধর্মী কাজটি পৌঁছে দিতে আগামী ২৮ জুন সন্ধ্যা ৬টায় একটি চিত্রপ্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই বাংলার নন্দিত অভিনেতা ও ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাশরুর আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়, এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য ও ‘গরবিনী মা’ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, এম.পি ।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা জলপথে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এই কাজ নিয়ে পরমব্রত বলেন, ‘আজ পর্যন্ত অনেক ধরনের আর্ট ফর্ম নিয়েই কাজ করা হয়েছে, তবে স্থিরচিত্র নিয়ে এমন নান্দনিক কাজ এই প্রথম। আশা করি সবার কাছে এটা ভালো লাগবে।’

ডা. শ্রেয়া বলেন, ‘পেশাগতভাবে আমি ডাক্তার, বর্তমানে ফরেন্সিক মেডিসিনে এম.ডি করছি। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলাম। বিশেষত রবি ঠাকুর আর নজরুলের অনেক কাজ আবৃত্তি আর অনুবাদ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এর আগেও কিছু কাজ করেছি আমি, তাই এই ফটোস্টোরির অফার আসতেই আমি রাজি হয়ে যাই। আশা করি দর্শকের এই কাজ ভালো লাগবে।’

মানুষের হারিয়ে যাওয়া পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এই ফটোস্টোরি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেই প্রজেক্ট সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই !

Tags: পরমব্রত চ্যাটার্জীফটোস্টোরিরবীন্দ্রনাথ ঠাকুরশেষের কবিতাসংস্কৃতি মন্ত্রণালয়
Previous Post

রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

Next Post

একাদশে এক পরিবর্তন, টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, টসের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশে এক পরিবর্তন, টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশি পুলিশ ও সাংবাদিকের মুখোমুখি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আনারের মেয়েসহ স্বজনদের কলকাতায় ডেকেছেন গোয়েন্দারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT