চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের জীবন ঝুঁকিতে, ভক্তরা চায় নিরাপত্তা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 22, জুন 2024
in বিনোদন
A A
শাকিব খান ভক্তদের সঙ্গে ছবি, নিরাপত্তা চেয়ে ভক্তরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একের পর এক সুপারহিট ব্লকবাস্টার উপহার দিয়ে যাচ্ছেন শাকিব খান। গেল কয়েক বছর এই নায়কের ক্যারিয়ার যেন রকেটের গতিতে এগিয়ে চলছে। এই সাফল্যে গুঞ্জন রটেছে শাকিব খানের ব্যক্তিগত জীবন ঝুঁকিতে রয়েছে!

অনেকেই বলছেন, ‘তুফান’র অভূতপূর্ব সাফল্যে শাকিবের শত্রু আরও বেড়েছে। তারা যে কোনো সময় শাকিবকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে! তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, ‘২ মাস পরেও শাকিব খানকে মেরে ফেলতে পারে! কারণ শাকিব যখন এদেশের ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এদেশের অনেক আর্টিস্ট অকেজো হয়ে প্রতিহিংসা পরায়ণ হবে। শাকিব কিছু খেলেও তার সেটা চেক করে খাওয়া উচিত। বঙ্গবন্ধুর বাসায় যে যাতায়াত করতেন তার সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে। শাকিব ভাইকেও সচেতন হওয়া উচিত।’

এসব কারণে শাকিব খান ভক্তরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তার ব্যাপারে জোর দাবী তুলেছেন। শনিবার সকালে নগরীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো শাকিব খান ভক্ত দলবেঁধে ‘তুফান’ উপভোগ করতে আসেন। সেখানে তারা সরকারের কাছে শাকিব খানের নিরাপত্তার ব্যাপারে জোর দাবী তুলেছেন।

‘দ্য শাকিব খান ইউনিভার্স’ নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে তারা জড়ো হয়ে বলেছেন, তুফানের পরে শাকিব খানের জনপ্রিয়তা যে পর্যায়ে চলে গেছে এতে তার ঝুঁকি বেড়েছে। শাকিব খান আমাদের রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের রত্ন। তাই সরকারের উচিত তার সম্পদকে দেখভাল করা। ইতোপূর্বে আমাদের দেশের অনেক স্টারদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। তাদের বিচার আজও হয়নি।

শাকিব খানের ভক্ত শাকিবিয়ানরা বলছেন, আগে যাদের মৃত্যু হয়েছে তাদের ভক্তরা শাকিবিয়ানদের মতো ছিল না। কিন্তু আমাদের শাকিব খানের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই দেশ নাড়াচাড়া দিয়ে ফেলবে। তাই আগেই জোর দাবী জানাই, শাকিব খানকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে রক্ষা করতে হবে। এর আগে এদেশে যারা স্টারডমের চূড়ান্ত পর্যায়ে গেছেন তারা কোনো না কোনোভাবে কালো শক্তি দ্বারা নিরুদ্দেশ হয়েছেন। সালমান শাহ্‌, সোহেল চৌধুরী, মান্না থেকে আরও অনেকে আছেন।

হবিগঞ্জ থেকে আসা নাঈম নামে শাকিবের এক ভক্ত বলেন, শাকিব খান যত উপরে যাচ্ছেন এদেশের সিনেমায় তার শত্রুর সংখ্যা বাড়ছে। ২০১৭ সাল থেকে আমরা দেশে আসছি তারা শাকিব খানের ভালো কাজগুলো আটকায়। এজন্য সরকারের কাছে চাইবো, আমাদের দেশের সরকার যেন তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করেন।

‘তুফান’ উপভোগের পর শাকিবের ভক্তরা তার উদ্দেশে বলেন, এফডিসি থেকে বেরিয়ে এখন যেভাবে তরুণ পরিচালকের সঙ্গে কাজ করছেন সেভাবেই করুন। নতুন নতুন ছবিতে নতুন নায়িকাদের সঙ্গে কাজ করুন। বছরে একটি ছবি করলেও ‘তুফান’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করুন।

Tags: অভিনয়তুফাননায়কনিরাপত্তামান্নালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাসুপারস্টার
Previous Post

ঈদের ছুটি শেষে স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ

Next Post

বরগুনা দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ১০

Next Post
বরগুনায় নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনা দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ১০

সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারের ছবি, সেনা কর্মকর্তা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT