চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা ম্যাচের পর বর্ণবাদের শিকার কানাডা ফুটবলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 21, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল কনমেবোল কাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকায় নিজেদের অভিষেক ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে গেছে কানাডা। হারের পর অনলাইনে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন দলটির একজন খেলোয়াড়।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে কোপা আমেরিকার চলতি আসরে উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে কানাডা। ম্যাচের পর কানাডা সকার জানিয়েছে, বর্ণবাদী আচরণে শিকার হওয়ার কথা। বিষয়টি টুর্নামেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে কানাডা।

বর্ণবাদী আচরণের শিকার হওয়া খেলোয়াড়ের নাম অবশ্য জানায়নি কানাডা। ম্যাচের সময় দলটির ডিফেন্ডার মোয়েস বোম্বিতোর সঙ্গে সংঘর্ষ হয় মেসির। তখন গোড়ালিতে চোট পান আর্জেন্টাইন মহাতারকা। ধারণা করা হচ্ছে, বোম্বিতোকে নিয়েই বর্ণবাদী আচরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে বিবৃতিতে কানাডা সকার বলেছে, ‘ম্যাচের পর আমাদের একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে অনলাইনে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। বিষয়টি নিয়ে কানাডা সকার সচেতন এবং গভীরভাবে বিরক্ত। আমরা কনক্যাকাফ ও কনমেবলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি।’

চলতি সপ্তাহের শুরুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল, অনলাইনে অপব্যবহার এবং বর্ণবাদী আচরণের শিকার থেকে খেলোয়াড়দের রক্ষা করতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুল ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন ও দলগুলো ব্যবহার করতে পারবে।

Tags: আর্জেন্টিনাকানাডাবর্ণবাদলিড স্পোর্টস
Previous Post

মেসি-ডি মারিয়াদের শাস্তি দাবি করছেন কানাডা কোচ

Next Post

শেরপুরে নৌকাডুবিতে ২ জন নিহত

Next Post
নৌকাডুবি দুর্ঘটনায় দুই যুবকের ছবি, শেরপুরের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে নৌকাডুবিতে ২ জন নিহত

প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT