চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার যুদ্ধে সমর্থনের জন্য চীনকে মূল্য দিতে হবে: ন্যাটো প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 18, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ন্যাটো প্রধান রাশিয়া ও চীনের সম্পর্ক নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার সিদ্ধান্ত চীন যদি পরিবর্তন না করে তাহলে তার পরিণতি চীনকে ভোগ করতে হবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন সফরের জেনস স্টলটেনবার্গ বলেন, চীন রাশিয়াকে যুদ্ধে সমর্থনও করছে আবার ইউরোপীয় মিত্রদের সাথে সম্পর্ক বজায় রাখারও চেষ্টা করছে। তবে চীন কখনোই দুই পক্ষের সাথে একত্রে নিজের সম্পর্ক বজায় রাখতে পারবে না। এসময় তিনি পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যয় নিয়েও কথা বলেছেন।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি শান্তি শীর্ষ সম্মেলনে অনেক দেশ কিয়েভকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু রাশিয়া এটিকে সময়ের অপচয় উল্লেখ করে বলে, ইউক্রেন মূলত আত্মসমর্পণ করলেই তারা শান্তি আলোচনায় সম্মত হবে।

রাশিয়ার প্রতি চীনের সমর্থন সম্পর্কে ন্যাটো সদস্যরা কী করতে পারে সেই বিষয়ে স্টলটেনবার্গ বলেন, চীনের উপর একটি সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে। চীন বর্তমানে অনেক প্রযুক্তি নিয়ে কাজ করছে যেমন, মাইক্রো-ইলেক্ট্রনিক্স রাশিয়ার জন্য ক্ষেপণাস্ত্র তৈরির চাবিকাঠি হবে।

পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার সীমান্তের ভেতরে ইউক্রেনকে হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায়, ইউক্রেনের সীমান্তে ট্যাক্টিক্যাল যা যুদ্ধে প্রয়োগযোগ্য বা সীমিত ধ্বংসক্ষমতার পারমাণবিক অস্ত্রের মহড়া চালাচ্ছে রাশিয়া। এর আগে রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে স্টলটেনবার্গ বলেছিলেন, চীন ও রাশিয়ার বর্ধিত হুমকি মোকাবিলায় ন্যাটোও মোতায়েনযোগ্য পারমাণবিক ওয়ারহেড নিয়ে ভাবতে পারে।

ওয়াশিংটনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই মন্তব্যের বিষয়েও খোলাসা করেছেন ন্যাটো মহাসচিব। তিনি বলেন, আমার সরল বার্তাটি ছিল, ন্যাটো একটি পারমাণবিক জোট। তাই যেকোনো ন্যাটো সদস্যের ওপর আক্রমণ হলে পুরো জোটের পক্ষ থেকে পাল্টা-আঘাত করা হবে। ন্যাটোর উদ্দেশ্য যুদ্ধ লড়া নয়, বরং যুদ্ধ ঠেকানোই মূল উদ্দেশ্য।

Tags: ইউক্রেনচীনন্যাটোযুদ্ধরাশিয়া
Previous Post

পুষ্টি চাহিদা মেটাতে পথ দেখাচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প

Next Post

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

Next Post
অলকা ইয়াগনিকের ছবি, তিনি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

সিলেটে বন্যার পানিতে হাঁটছেন ও রিকশা চালাচ্ছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি ও উজানের পানিতে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT