চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেঙে গেল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 18, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে গেছে, প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা বাতিল করেছেন তিনি।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার ১৭ জুন ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার এক সূত্র জানিয়েছে, যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার দুই জন মন্ত্রী মন্ত্রি বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোটের পদত্যাগের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তখন অক্টোবর মাসেই গাজায় যুদ্ধ পরিচালনার জন্য এই মন্ত্রিসভা গঠন করেন। মন্ত্রিসভায় ছিলেন–প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ত, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডেরমার, অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ, স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভির এবং দপ্তরবিহীন দুই মন্ত্রী বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট।

তবে এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট ও সাধারণ জনগণের মধ্যে। সমালোচকদের অভিযোগ, হামাসের কব্জায় থাকা জিম্মিদের উদ্ধারে উদাসীনতা দেখাচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভা। এছাড়া সেনাবাহিনীতে নাগরিকদের বাধ্যতামূলক যোগদান সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেছে যুদ্ধকালীন মন্ত্রিসভা, এই বিল নিয়েও বেশ কিছুদিন ধরে সমালোচনা চলছে। তাছাড়া এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ইসরায়েরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেরও আপত্তি ছিল।

এসব সমালোচনা ও টানাপোড়েনের জেরেই সম্প্রতি পদত্যাগ করেন বেনি গান্টজ এবং গ্যাডি এইসেনকোট।

যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা বাতিল হলেও গাজার রাফাসহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়। এদিকে, উত্তর গাজায় ত্রাণের ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজার নিরাপদ অঞ্চল রাফাহ থেকে গত ৬ সপ্তাহে প্রায় ১৩ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান গাজায় চলমান ইসরায়েলি কর্মকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন। তিনি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান।

Tags: ইসরায়েলগাজাফিলিস্তিনিবেনইয়ামিন নেতানিয়াহুমন্ত্রিসভাযুদ্ধহামাস
Previous Post

৬ জেলায় ঝড়ের পূর্বাভাস

Next Post

ইটালিতে জাহাজডুবিতে ১১ জন নিহত

Next Post
নৌকায় উদ্ধারকর্ম ও পর্যবেক্ষকরা জাহাজ ডুবির স্থান দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে জাহাজডুবিতে ১১ জন নিহত

বহুরূপী শাকিবের সঙ্গে অন্যান্য চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তুফানের দিনে ‘দরদ’ এর টিজার, বহুরূপী শাকিব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT