চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানকে দুইশ পেরোনো লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 পূর্বাহ্ন 18, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। দুদলের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। ম্যাচে নিকোলাস পুরানের ঝড়ো ইনিংসে ভর করে আফগানদের দুইশ পেরোনো লক্ষ্য দিয়েছে স্বাগতিক দলটি।

সেন্ট লুসিয়ায় মঙ্গলবার ভোরে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২১৮ সংগ্রহ করে রোভম্যান পাওয়েলের দল। জয়ের জন্য আফগানদের সামনে পাহাড়সম ২১৯ রানের লক্ষ্য।

ব্যাটে নেমে শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্বক ক্রিকেট খেলেছে ক্যারিবীয় বাহিনী। পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে।

৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের ঝড়ো ইনিংস উপহার দেন পুরান। ২ রানের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না উইকেটরক্ষক ব্যাটার। পুরানের সঙ্গে জুটি গড়ে ৮ চারে ২৭ বলে ৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জনসন চার্লস।

শাই হোপ ২৫ ও পাওয়েলের ব্যাট থেকে আসে ২৬ রান। শেষদিকে আন্দ্রে রাসেল ৩ ও শেরফান রাদারফোর্ড ১ রান করে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের হয়ে গুলবাদিন নাইব নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেন নাভিন-উল-হক ও আজমাতুল্লাহ ওমরজাই।

Tags: আফগানিস্তান২৪ওয়েস্ট ইন্ডিজ২৪পুরানরশিদ খানলিড স্পোর্টস
Previous Post

বেলজিয়ামকে হারিয়ে স্লোভাকিয়ার চমক

Next Post

গোল দিল অস্ট্রিয়া, জিতল এমবাপের ফ্রান্স

Next Post
অস্ট্রিয়া ও ফ্রান্সের ফুটবল ম্যাচে গোলের জন্য খেলোয়াড়রা লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল দিল অস্ট্রিয়া, জিতল এমবাপের ফ্রান্স

নিউজিল্যান্ডের ক্রিকেটার পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিমের রেকর্ড ২৪ ঘণ্টাও টিকতে দিলেন না কিউই পেসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT