চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 17, জুন 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ঈদ অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন। এরমধ্যে ঈদের দ্বিতীয় দিন থাকছে একটি সিনেমা , একটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।
চলচ্চিত্র
ঈদুল আজহার দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘আশীর্বাদ’। রোশান ও মাহিয়া মাহি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফিজুর রহমান মানিক। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রোশান-মাহি ছাড়াও অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।
টেলিফিল্ম
ভিকি জাহেদের পরিচালনায় এদিন থাকছে টেলিফিল্ম ‘তিথিডোর’। বিশেষ এই টেলিছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবীন চৌধুরী। এটি এই ঈদে মেহজাবীন অভিনীত একমাত্র কাজ। টেলিছবিতে আরো আছেন প্রান্তর দস্তিদার, আবুল হায়াত, শামীমা নাজনীন, রকি খান প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ২টা ৩০ মিনিটে দর্শক একটি দেখতে পারবেন।
নাটক

ঈদুল আযহার দ্বিতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘নয়নতারা’। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ।
একই দিনে আছে নাটক ‘পোকা দিয়ে পোকা ধরা’। সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটকটি রচনা করেছেন মাসুম রেজা।অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাঈমা আলম মাহা, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান, আলতাব উদ্দিন, রিপন প্রমুখ। এটি দেখা যাবে রাত ৯টা ৩৫ মিনিটে।
ছোটকাকু সিরিজের নতুন ধারাবাহিক ‘‘হবিগঞ্জের হরবোলা’
ফরিদুর রেজা সাগর এর ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হবিগঞ্জের হরবোলা’ দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এটি নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।
Tags: ঈদের দ্বিতীয় দিনচলচ্চিত্রছোটকাকুটেলিফিল্মনয়নতারানাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

দিনাজপুর ঈদগাহ মাঠে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

Next Post

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের খাবারে পাওয়া গেল ব্লেড!

Next Post
Air India flight meal with a hidden blade found in the food. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের খাবারে পাওয়া গেল ব্লেড!

বাংলাদেশ-নেপাল ম্যাচের আগে দর্শকদের মধ্যে মধুর প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নেপাল ম্যাচের আগে দর্শকদের মধ্যে ছিল মধুর প্রতিদ্বন্দ্বিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT