চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসময়’-এর চেয়ে চারগুণ বেশি প্রি-বুকিং পেল ‘ফিমেল ৪’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 17, জুন 2024
in বিনোদন
A A
ফিমেল ৪ সিনেমার পোস্টার ও এক অভিনেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন ও ইউটিউব নির্ভর নাটকগুলেঅর মতো ওটিটি প্লাটফর্মেও রেকর্ড গড়ে যাচ্ছেন কাজল আরেফিন অমি।

গেল জানুয়ারিতে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতার ‘অসময়’ ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছিল। সেটিতে প্রি-বুকিং করে দেখেছিল কয়েক হাজার দর্শক! সিস্টেমটি নতুন হওয়ার পরেও অমিকে বিশ্বাস করে দর্শকরা কনটেন্ট মুক্তির আগে সাবস্ক্রাইব করে। সেই রেকর্ড ভেঙে দিল অমির নতুন ওয়েব কনটেন্ট ‘ফিমেল ৪’।

‘অসময়’ এর চেয়ে চারগুণ বেশি প্রি-বুকিং পেল এটি। সোমবার সন্ধ্যা (ঈদের দিন) ৭টায় বঙ্গ অ্যাপে মুক্তি পেতে যাচ্ছে ‘ফিমেল ৪’।

তার আগে দুপুরে এই নির্মাতা প্রি-বুকিংয়ের সংখ্যা চ্যানেল আই অনলাইনকে যেটা দেখালেন সেটা দেশীয় ওটিটি’র ক্ষেত্রে রীতিমত বিস্ময়কর!

প্রি-বুকিং প্রসঙ্গ টেনে অমি বলেন, ‘অসময়’র চেয়ে চারগুণ বেশি প্রি-বুকিং পেয়েছে ‘ফিমেল ৪’। দর্শকদের জন্য সবসময় ভালো কাজ করার চেষ্টা করি। তারা না দেখে আমাকে বিশ্বাস করে আগেই ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছেন।

‘যারা অপেক্ষা করছেন তার হতাশ হবেন না। আমার কাজ যদি টাকা দিয়ে দেখা দর্শক এই কয়েকজ হাজার মানুষ হন, তাহলে তারাই হাজার মানুষ থেকে লক্ষ-কোটি মানুষকে চিৎকার করে বলবেন, ‘ফিমেল ৪’ দুর্দান্ত উপভোগ্য লেগেছে।”

এর আগে ইউটিউবে ফিমেল-এর তিনটি কিস্তি প্রচারিত হয়। সবগুলো জনপ্রিয়তা পায়। নতুন কিস্তি আসছে ওটিটি। কিন্তু কেন?

অমি বলেন, প্রতিটি কনটেন্ট একটু একটু করে বড় করেছি। ইউটিউবের জন্য আর বড় করার কিছু ছিল না। এজন্য ওটিটির জন্য বানিয়েছে। যারা একবার দেখবে তারা অবশ্যই পছন্দ করবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শুধু বলবো, আপনারা একবার হলেও দেখুন। ‘ফিমেল ৪’ ওটিটির জন্য অনেক বড় পরিসরে বানিয়েছি। কনটেন্ট দেখার পর মন্দ লাগলে সমালোচনা মাথা পেতে নেব।

‘ফিমেল ৪’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

Tags: ইরেশ যাকেরকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশনীলাঞ্জনা নীলাপাভেলফিমেল ৪মারজুক রাসেললিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলু মৃধাশিমুলসুমন পাটোয়ারি
Previous Post

বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা রায়

Next Post

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

Next Post
রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

নামাজের জন্য জাতীয় ঈদগাহে মুসল্লিরা প্রার্থনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT