চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে ওটিটিতে দেখুন নতুন ৫ কন্টেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 17, জুন 2024
in বিনোদন
A A
নতুন কন্টেন্টের জন্য চ্যানেল আই অনলাইন এর ছবি, বিভিন্ন শৈলী ও বিষয়বস্তুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! আর লম্বা সময় ছুটি হলেতো কোনো কথাই নেই! ঈদুল আযহা উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে ৫টি নতুন সিনেমা সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে আসছে শত শত কন্টেন্ট।

এসবের বাইরে ওটিটিতেও এসেছে নতুন নতুন কন্টেন্ট। ঈদের ছুটি যারা ঘরে বসেই কাটান, তারা দেখে নিতে পারেন ওটিটিতে মুক্তি পাওয়া বাংলা ভাষায় নির্মিত টাটকা কিছু সিনেমা, সিরিজ-

 

আম কাঁঠালের ছুটি, আইস্ক্রিন
ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত ছবি ‘আম কাঁঠালের ছুটি’। শনিবার (১৫ জুন) থেকে প্লাটফর্মটিতে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি। দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা এই সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩-এ সমালোচক ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেতা পুরস্কার অর্জন করে ‘আম কাঁঠালের ছুটি’। কারো সাথে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আম কাঁঠালের ছুটি’। এটি শরীফ উদ্দিনের ‘মইন্না ভাই বল্লা রাশি’ ছোটগল্প অবলম্বনে নির্মাতার চিত্রনাট্যে নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে যুবায়ের, লিয়ন, আরিফ,হালিমা তানজিল, ফাতেমা।

রাজকুমার, বঙ্গ
চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া হিমেল আশরাফের আলোচিত নির্মাণ ‘রাজকুমার’। শাকিব খান অভিনীত অন্যতম আলোচিত ও প্রশংসিত এই ছবিটি ঈদুল আজহা উপলক্ষ্যে মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। ২৪ টাকার বিনিময়ে এই প্লাটফর্ম থেকে এবার ঘরে বসেই সিনেমাটি দেখতে পারছেন দর্শক।

ফিমেল ৪, বঙ্গ 
কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত নাটক ‘ফিমেল’। এরআগে ইউটিউবে নাটকটির তিনটি ফ্র্যাঞ্চাইজি দেখেছেন দর্শক। আগের তিনটি পর্বই ফ্রিতে দেখা গেলেও এবার এটি দেখতে হবে পয়সা খরচ করে! আর এ কারণে ইউটিউবের নাটকটিকে নির্মাতা ওয়েব ফিল্মে পরিণত করেছেন! বড়ে আয়োজনের এই ‘ফিমেল ৪’ দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। ঈদের দিন সন্ধ্যা ৭টায় দর্শক স্ট্রিমিং করে দেখতে পারবেন এটি।

বাজি, চরকি
ঈদের জন্য মুক্তি পাওয়া অন্যতম ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজের মাধ্যমেই ওটিটি জগতে পা রাখলেন জনপ্রিয় শিল্পী, অভিনেতা তাহসান খান। আরিফুর রহমানের পরিচালনায় ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। রবিবার (১৬ জুন) রাত ৮টা থেকেই দর্শক ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারছেন সিরিজটি। এতে তাহসান ছাড়াও স্পোর্টস জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এছাড়াও আরও অভিনয় মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।

গোলাম মামুন, হইচই
ভারতীয় প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এরইমধ্যে সিরিজটি নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’, যেখানে চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্‌ঘাটনে পুলিশের দায়িত্বে ছিলেন গোলাম মামুন। এবার সেই সিরিজের স্পিনঅফ ‘গোলাম মামুন’ নির্মাণ করলেন শিহাব শাহীন। গোলাম মামুনের চরিত্রে যথারীতি অভিনয় করেছেন ছোটপর্দার সুপারস্টার অপূর্ব। এছাড়াও সিরিজে দেখা গেছে সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু এবং সিরাজসহ আরও অনককে।

Tags: অমিআইস্ক্রিনআম-কাঁঠালের ছুটিগোলাম মামুনচরকিফিমেল ৪বঙ্গবাজিরাজকুমারলিড বিনোদনসিনেমাহইচই
Previous Post

ক্রীড়াঙ্গনে ঈদ, যে বার্তা দিলেন তারকারা

Next Post

বিয়েতে রাজি না হওয়ায় বাবার হাতে মেয়ে খুন

Next Post
দিল্লি পুলিশের নিরাপত্তা চেকপোস্ট ও ব্যারিকেড. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়েতে রাজি না হওয়ায় বাবার হাতে মেয়ে খুন

বাইডেন যুদ্ধবিরতি চুক্তির জন্য জোর দেন, আমেরিকার প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ বার্তায় গাজায় যুদ্ধবিরতির চুক্তির ওপর বাইডেনের জোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT