চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ এর দখলে শতাধিক হল, বাকি চার ছবি কতো হলে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 17, জুন 2024
in বিনোদন
A A
বাংলা সিনেমার পোস্টার ও অভিনেতা, ঈদে বড়পর্দায় আসছে নতুন সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাম ঘোষণার পর থেকেই আলোচনায় রায়হান রাফী পরিচালিত সুপারস্টার শাকিব খান অভিনীত তারকাবহুল ছবি ‘তুফান’। মুক্তির সময়ে ছবিটি নিয়ে উন্মাদনা থাকবে, এটা বলা যেন বাহুল্যই!

সেই প্রমাণ ‘তুফান’ রাখলো দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহ নিজের করে নিয়ে! এমনিতেই হল সংকটে দেশ। নিয়মিত হলের সংখ্যা হাতে গোনা ৬০ থেকে ৭০টির মধ্যে! শুধুমাত্র বছরে দুই ঈদে শ’খানেকের মতো হল চালু করে দেখানো হয় নতুন ছবি! আর বরাবরই সেব হলে থাকে শাকিব খানের দাপট!

এবারও হচ্ছে না ব্যতিক্রম। দেশের আধুনিক প্রেক্ষাগৃহ থেকে শুরু করে মফস্বলের অনিয়মিত সিঙ্গেল স্ক্রিনেও চলবে শাকিবের ‘তুফান’। দর্শক চাহিদায় বরাবরই শাকিব এগিয়ে, তার উপর এবার যুক্ত হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট!

এরমধ্যে অন্যতম, সমকালীন দর্শকের কাছে বেশ জনপ্রিয় রায়হান রাফীর নির্মাণ। গেল বছরে তার ‘সুড়ঙ্গ’ এবং আগের বছরে ‘পরাণ’ তুমুল হিট এনে দেয়। সেই সঙ্গে ‘তুফান’-এ আছে আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনীত সবগুলো ছবিই কমার্শিয়ালি হিট! আছেন কলকাতার মিমি চক্রবর্তী, বাংলাদেশের জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র নায়িকা মাসুমা রহমান নাবিলার মতো অভিনেত্রীও! ঈদের সবচেয়ে আলোচিত এই ছবিটি হল পেয়েছে ১২৩টি!

‘তুফান’ -এর দাপটে এই ঈদে অন্য ছবি প্রচারণাতেও জোয়ার তৈরীর সুযোগই পায়নি। কোনো ছবির টিজার, ট্রেলার নিয়েও সেইভাবে চোখে পড়েনি আলোচনা। ‘ময়ূরাক্ষী’র টিজারকে ইম্প্রেসিভ বললেও ঈদের ছবি হিসেবে পরবর্তীতে যে প্রচার প্রচারণার দরকার ছিলো, তার ঘাটতি দেখা গেছে।

বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার ও তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ মূলত শুরু থেকেই ‘তুফান’ এর যে জোয়ার তৈরী হয়েছে, এবং প্রচার প্রচারণায় যেভাবে দর্শক সাড়া পেয়েছে- তার কাছে অন্য ছবির যে কোনো কর্মপ্রচারণাই কাজে আসেনি। তুফানে মত্ত দর্শককে অন্য ছবি নিয়ে খুব একটা আগ্রহী হতে দেখা যায়নি! যারই ফলশ্রুতিতে অন্য সিনেমাগুলো খুব বেশী প্রেক্ষাগৃহ পায়নি।

তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, প্রথম সপ্তাহের পর থেকেই মূলত আসল যুদ্ধ। অতীতের উদাহরণ টেনে অনেকে বলছেন, সিনেমার মেধা ভালো হলে দ্বিতীয় সপ্তাহ থেকেই ভালো ছবিটির বাড়বে হল!

এরমধ্যে রাশিদ পলাশ নির্মিত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি পেয়েছে মাত্র ২টি হল। যেখানে সবশেষে ঈদের ছবির তালিকায় যুক্ত হওয়া সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ পেয়েছে ৫টি হল!

বাকি দুই ছবির মধ্যে ১৫টি সিনেমা হলে মুক্তি পেল এমডি ইকবাল পরিচালিত ছবি ‘রিভেঞ্জ’, এবং মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ পেয়েছে ১২টি প্রেক্ষাগৃহ।

Tags: আগন্তুকঈদের ছবিঈদের দিনতুফানপূজা চেরীময়ূরাক্ষীরায়হান রাফীরাশিদ পলাশরিভেঞ্জলিড বিনোদনশাকিবসিনেমা
Previous Post

ঈদুল আজহায় ইসরায়েলি হামলায় গাজায় বহু হতাহত

Next Post

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

Next Post
বৃষ্টিপাতের জন্য জল ঝরছে রাস্তার উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

ঈদুল আজহার জামাতের জন্য মুসল্লিরা নামাজে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT