চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর ঈদগাহ মাঠে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে

মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:08 অপরাহ্ন 16, জুন 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুর ঈদগাহ মাঠে উপমহাদেশের বৃহৎ ঈদের জামাতের জন্য প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ মাঠের এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাতের জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লিরা যেন সহজে ঈদের নামাজ আদায় করতে পারেন সে জন্য পার্শ্ববর্তী জেলাসহ দূরদূরান্ত থেকে মুসল্লিদের আগমনের জন্য দুইটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার ১৭ জুন গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশিত করতে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সমগ্র ইদগাহ মাঠ সিসিটিভির আওতায় আনা হয়েছে। পুলিশ আনসারের পাশাপাশি র‌্যাব মোতায়েন এবং গোয়েন্দা নজরদারিও থাকছে। এছাড়াও পুলিশ ও র‍্যাবের কন্ট্রোল রুম করা হয়েছে।

ঈদগাহ মাঠে নামাজির কাতারের জন্য মাঠে লাইন টানা, মাঠের তিন দিকে তোরণ নির্মাণ, নামাজিদের জন্য ওজুর পানি ও পয়নিষ্কাশন, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থাসহ মাঠ সজ্জার কাজ শেষ হয়েছে। কোনো মুসল্লি জামাতে এসে অসুস্থ্য হলে সেজন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে । মাঠের আরেকটি অংশে তৈরি করা হয়েছে বিভিন্ন যানবাহনের গ্যারেজ।

এছাড়াও পাশের স্টেশন ক্লাব,সার্কিট হাউজ, শিশু একাডেমি,কালেক্টরের স্কুল এন্ড কলেজ ও জেলা গণগ্রন্থাগারেও যানবাহন পার্কিং ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের পাশাপাশি রয়েছে জেনারেটের ব্যবস্থা। লাগানো হয়েছে শতাধিক মাইক।

গোর-এ-শহীদ ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, মাঠে বিপুল সংখ্যক মুসল্লির যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী দুইটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুর।

তিনি আরও বলেন,  মুসল্লিদের আনা নেয়ার কাজে ব্যবহার করা হবে এই ট্রেন। মুসল্লিদের নামাজে যেন কষ্ট না হয় এ কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। গেল ঈদুল ফিতরে এক সঙ্গে ৫ লাখ মানুষ ঈদের নামাজ আদায় করেছিল এ ঈদগাহ মাঠে। এবার পশু কোরবানির কারণে কিছুটা কম হলেও বিপুল সংখ্যক মুসল্লি নামাজে অংশ গ্রহণ করবেন বলে আশা করছি আমরা।

Tags: ঈদুল আজহা ২০২৪ঈদের জামাতদিনাজপুরপ্রস্তুত
Previous Post

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ

Next Post

নেপালের সাথে শেষ ম্যাচটি খেলতে আর্নেস ভেল স্টেডিয়ামে নামছে বাংলাদেশ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, খেলাধুলা ও ক্রিকেট বিষয়ক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের সাথে শেষ ম্যাচটি খেলতে আর্নেস ভেল স্টেডিয়ামে নামছে বাংলাদেশ

সুইজারল্যান্ডের পাহাড়ি দৃশ্য, গ্রাম ও পাহাড়ের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডে বিনামূল্যে বসতি স্থাপনের সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT