চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে ৭ সিনেমার টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 15, জুন 2024
in বিনোদন
A A
সিনেমার পোস্টার ও প্রিমিয়ার অনুষ্ঠান ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আজহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রগুলো ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন
‘বাই সাইকেল ও ভালোবাসা’, পরিচালনা করেছেন শহীদুল আলম সাচ্চু। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, সাদ নাওভি, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

ঈদের ২য় দিনে
এদিন দর্শক দেখবেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘আশীর্বাদ’। এই চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন রোশান ও মাহিয়া মাহি।

ঈদের ৩য় দিন
গেল বছর ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ক্যাসিনো’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এই ছবিতে জুটিবদ্ধ হয়েছে অভিনয় করেছেন নীরব ও বুবলি। আছেন তাসকিন রহমানের মতো অভিনেতাও।

ঈদের ৪র্থ দিন
এদিন সকালে থাকছে চলচ্চিত্র ‘শেষ বাজি’। পরিচালনায় মেহেদী হাসান। অভিনয়ে সাইমন সাদিক, শিরিন শিলা, মাহমুদুল ইসলাম মিঠু’।

ঈদের ৫ম দিন
হলিউডের আলোচিত ছবি ‘আলফা’, পরিচালনায় আলবার্ট হিউজস। অভিনয়ে কোডি স্মিট ম্যাকপি, জোহানেস হউকার জোহানসন, নাতাশিয়া মালথি, লিওনর ভারিলা, জেনস হালতিন, স্পেন্সার বোর্গায়েট’ প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন
বহুল চর্চিত চলচ্চিত্র ‘সোনার চর’। পরিচালনায় জাহিদ হোসাইন। জায়েদ খান অভিনীত এই ছবিতে আরো অভিনয় করেছেন মৌসুমী ও ওমর সানী।

ঈদের ৭ম দিন
‘আম কাঠালের ছুটি’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত বহুল আলোচিত ও প্রশংসিত ছবি এটি। আশি ও নব্বই দশকের শৈশব দেখানো হয়েছে এই ছবিতে। দেশ-বিদেশে পুরস্কৃত এই ছবিতে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, তানজিল, হালিমা, ফাতেমা প্রমুখ।

Tags: আম-কাঁঠালের ছুটিআশীর্বাদঈদ ২০২৪ঈদুল আযহা ২০২৪ঈদের দিনক্যাসিনোনীরববুবলীমাহিয়া মাহিরোশানলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশিরিন শিলাসাইমন সাদিকসিনেমা
Previous Post

ইসরায়েলে হুথি, হিজবুল্লাহ, ইরাকি ইসলামিক রেজিস্টেন্সের যৌথ হামলার ঘোষণা

Next Post

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করেছেন হাজিরা

Next Post
বিশাল সংখ্যক হাজি পবিত্র হজের জন্য মক্কায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করেছেন হাজিরা

বুবলি প্রশ্ন শুনে রেগে গেছেন, সংবাদ সম্মেলনে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্ন শুনে রেগে গেলেন বুবলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT