চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ে জমে উঠেছে কোরবানি পশুর হাট

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
4:41 অপরাহ্ন 15, জুন 2024
in জনপদ, রাঙ্গামাটি
A A
পাহাড়ে জমে উঠেছে কোরবানি পশুর হাটের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহুর্তে পাহাড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, হাটে রয়েছে পর্যাপ্ত পরিমাণ কোরবানি পশু। গত কয়েকদিন ধরে পাহাড়ি এলাকা থেকে শত শত বোটে করে শহরের পৌরসভা ট্রাক টার্মিণালে আসছে এসব কোরবানি পশু।

পৌরসভা কোরবানি পশুর হাটের মাঠ পেরিয়ে এসব হাজারো কোরবানি পশু রাস্তাসহ বোটে করে কাপ্তাই লেকে অবস্থান করছেন সাধারন ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমান কোরবানি পশুর মজুদ থাকায় দামও ক্রেতাদের হাতের নাগালে থাকবে বলে আশা করছেন ক্রেতারা।

পাহাড়ি গরুর চাহিদা বেশি থাকায় পাহাড়ের বিভিন্ন স্থান থেকে পশু সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জেলার পৌরসভা ট্রাক টার্মিনালসহ লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়িসহ বিভিন্ন উপজেলায় বসেছে কোরবানি পশুর হাট। এসব বাজার ছাড়াও পাহাড়ের বিভিন্ন এলাকায়ও বসেছে বিচ্ছিন্ন পশুর হাট।

কোরবানি উপলক্ষে স্থানীয় জনসাধারনের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে পাইকার ব্যবসায়ীরা এসে পাহাড়ি পশু সংগ্রহ করছেন এবং সংগ্রহ করে ঢাকাসহ দেশের বড় বড় হাট গুলোতে নিয়ে যাচ্ছেন।

রাঙ্গামাটি পৌরসভার ইজারাদার মোঃ রুহুল আমিন বলেন, রাঙ্গামাটিতে গত কয়েকদিন থেকে কোরবানীর পশুর হাট জমে উঠেছে। পাহাড়ি গরুগুলোও স্বাভাবিকভাবে মোটাতাজা এবং এসব গরুকে কোন কৃত্রিম ওষুধ প্রয়োগ করা হয় না বলে এখানকার পশুর ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয়রা ছাড়াও বাইরে থেকেও ক্রেতারা কোরবানি পশু ক্রয় করতে রাঙ্গামাটিতে আসছেন। সহজেই ক্রেতাদের মন কাড়ছে রাঙ্গামাটির কোরবানি পশুর হাটে ওঠা এসব পাহাড়ি গরু। এবার কোরবানিতে কোরবানি পশুর মুল্য ক্রেতার নাগালের মধ্যে রয়েছে।

শহরে পৌরসভা কোরবানি পশুর হাটে গরু কিনতে আসা ব্যাক্তি মঈনুদ্দিন বলেন, এ বছর হাটে ছোট, বড়, মাঝারি সব ধরনের পর্যাপ্ত পরিমান কোরবানী পশু রয়েছে আশাকরছি এবারো ক্রয়ক্ষমতার মধ্যে কোনবানি পশু ক্রয় করতে পারবো।

এ বিষয়ে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এ, কে, এম, ফজলুল হক বলেন, কোন ধরনের মোটা-তাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে পাহাড়ে স্বাধীনভাবে বেড়ে ওঠায় দেখতে বেশ হৃষ্টপুষ্ট। এসব গরু ব্যাপকভাবে আসতে থাকায় বাজারে এবারো কোরবানির পশুর কোন সঙ্কট তৈরি হবে না।

রাঙ্গামাটির ১০ উপজেলায় সর্বমোট গবাদি পশুর প্রাপ্যতা ৬৪ হাজার ৯৯৮টি এবং চাহিদা রয়েছে ৫৯ হাজার ৯৪৬টি এবং উদ্বৃত্ত রয়েছে ৫হাজার ৫২টি গবাদি পশু।

তিনি আরও জানান, কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রাণিসম্পদ বিভাগ সব রকম সহায়তা দিচ্ছে। রাঙ্গামাটির কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করার জন্য টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। কোরবানির পশুর হাট তদারকি করার জন্য প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারি কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। কর্মকর্তারা নির্ধারিত হাটে দায়িত্ব পালন করছেন।

এবার কোরবানি উপলক্ষে সাধারন ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার জন্য জেলা উপজেলার প্রতিটি কোরবানি পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম।

তিনি জানান, ক্রেতা ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত চাদা আদায়, জাল টাকার ব্যবহার রোধসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পশুর হাটের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Tags: জমে উঠেছেপশুর হাটরাঙ্গামাটি
Previous Post

মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

Next Post

ঈদযাত্রায় নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার

Next Post
নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার, যাত্রীরা নিরাপদে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় নৌপথে কোস্ট গার্ডের টহল জোরদার

পশুর চামড়া সংগ্রহের জন্য মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির পশুর চামড়া সিন্ডিকেট-চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের কঠোর বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT