চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সংযোজনে আইস্ক্রিনে ‘সাত ভাই চম্পা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 15, জুন 2024
in বিনোদন
A A
বধূর ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলার সেই জনপ্রিয় লোক গাঁথা এবার আসছে আইস্ক্রিনে। প্রথমবারের মতো ঐহিত্যে সমৃদ্ধ ফোক ফ্যান্টাসি গল্প নিয়ে তৈরি ‘সাত ভাই চম্পা’ (আদি পর্ব ১) মুক্তি দিচ্ছে এই ওটিটি প্লাটফর্মটি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৬ জুন থেকে আইস্ক্রিনের দর্শকরা প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ‘সাত ভাই চম্পা’ উপভোগ করতে পারবেন।

ছোট্ট বালক আমির চাঁদকে রাজমাতা গল্প শোনাতেন। সে গল্পে ছিল রাজপুত্র ও রাজকন্যার প্রণয়। বঙ্গের রাজপুত্র বিজয়বাহু ও রাজ জামাতা তাতারখাঁ-এর প্রচণ্ড যুদ্ধ করে হারানো রাজ্য জয়ের কাহিনিসহ বিভিন্ন রূপকথা মেশানো ঐতিহাসিক কাহিনি উঠে আসবে সাত ভাই চম্পাতে, যেটি প্রথম পর্ব হিসেবে ২ ঘণ্টার বেশি ব্যাপ্তীর চলচ্চিত্র আইস্ক্রিনে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে। পরবর্তী শেষ পর্ব ও আগামীতে মুক্তি দেয়া হবে।

চ্যানেল আই অনলাইন: সাত ভাই চম্পা নাটকের চরিত্রে অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ ‘সাত ভাই চম্পা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সিনহা, শানারেই দেবী শানু, নওশাবা আহমেদ, মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়সহ ৫২টি জোনে ২০০ শিল্পী এতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন রিপন নাগ। চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান, ইমতিয়াজ সজিব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

২০১৮ সালে চ্যানেল আই-তে মেগা টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল সাত ভাই চম্পা। সেটি নতুন করে সংযোজন করে এবার ফিল্ম হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। ইতোমধ্যে এই কনটেন্টটির সেন্সর বোর্ড থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ছাড়পত্র নেয়া হয়েছে।

চ্যানেল আই অনলাইন: নতুন সংযোজন আইস্ক্রিনে 'সাত ভাই চম্পা'. Channel i News - চ্যানেল আই নিউজ আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, পৌরাণিক এসব গল্পে দর্শকদের সবসময় অন্যরকম আগ্রহ থাকে। সেই গল্পই সিনেম্যাটিক ছোঁয়া আইস্ক্রিনে মুক্তি দেয়া হচ্ছে সাত ভাই চম্পা।

Tags: অমিত সিনহাআইস্ক্রিনআহমেদ শরীফনওশাবা আহমেদফিল্মমানস বন্দ্যোপাধ্যায়মুনমুন আহমেদলিড বিনোদনশানারেই দেবী শানুসাত ভাই চম্পা
Previous Post

‘ফিমেল ৪’ নিয়ে ঘৃণা ছড়ানো অনভিপ্রেত

Next Post

হাসপাতালে কেমন আছেন সুজেয় শ্যাম?

Next Post
চ্যানেল আই অনলাইন- সুজেয় শ্যাম

হাসপাতালে কেমন আছেন সুজেয় শ্যাম?

Stylish woman with wavy hair and bold makeup posing confidently. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই ভিডিও প্রকাশ করায় ১০০ কোটির মামলা দিলেন রাবিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT