চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ‘বয়কট’ রব, প্রেক্ষাগৃহে ‘ফিমেল ৪’ দেখে উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 পূর্বাহ্ন 15, জুন 2024
in বিনোদন
A A
সিনেমা 'ফিমেল ৪' এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’ আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। তার আগে একটি কোমল পানীর বিজ্ঞাপনের জের ধরে সমালোচনার মুখে পড়ে কাজল আরেফিন অমির আসন্ন এই ওয়েব ফিল্ম! কারণ ওই কোমল পানীর বিজ্ঞাপনে অভিনয় করেছেন ‘ফিমেল ৪’ এর দুই অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা।

এই দুই অভিনেতার কারণে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ অমির ‘ফিমেল ৪’ বয়কটেরও আওয়াজ তুলেন। যদিও নির্মাতা বারবারই বলে এসেছেন, ওই বিজ্ঞাপনের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি। অনেকে অমির হয়েও যুক্তি তুলে ধরেন। ‘ফিমেল ৪’ বয়কটকারীদের উদ্দেশে কেউ কেউ প্রশ্ন রাখেন, অমির নাটকে কাজ করা অভিনয়শিল্পীরা ব্যক্তিগতভাবে স্বাধীন। তারা কোথায় কাজ করবেন, তার জন্য অমিকে কেন ভুক্তভোগী হতে হবে?

বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমা দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ তারই যেন প্রতিফলন দেখা গেল শুক্রবার সন্ধ্যায়।এদিন রাজধানীর এসকেএস টাউয়ারের স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হলো ‘ফিমেল ৪’ এর! হলভর্তি দর্শক দেখলো এটি! যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। অতিথিরা জানান, ৮০ মিনিটের এই কনটেন্টটি দেখে ভরপুর বিনোদিত হয়েছেন।

প্রিমিয়ার শেষে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, দর্শকরা আনন্দে হাসবে চিৎকার করবে এই উদ্দেশ্যে ফিমেল ৪ বানিয়েছি। দেশে যখন হিট এলার্ট ছিল তখন আমরা প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করেছি। বড় পরিসরে আনতে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে।

তিনি আরও বলেন, যারা আমাকে ও ‘ফিমেল ৪’ নিয়ে নানা মন্তব্য করছেন তারা শুধু বলবো, একবার হলেও ফিমেল ৪ দেখুন। আমার বিশ্বাস, যারা একবার দেখবেন তারা প্রশংসা করে অন্যকে দেখতে অনুপ্রাণিত করবেন।

রাজধানীর ব্যাটারির গলি নামে একটি মহল্লার বসবাসরত একদল মানুষের নিত্য নৈমিত্তিক কার্যকলাপ হাসি ঠাট্টার মাধ্যমে উঠে এসেছে ফিমেল ৪-এ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, মারজুক রাসেল, চাষী আলম, শিমুল, ইরেশ যাকের, নীলাঞ্জনা নিলা।

কনটেন্টটির প্রযোজক মুশফিকুর রহমান বলেন, ফিমেল-এর আগের পর্বগুলো ফ্রি-তে দেখা গেলেও এবার ২০ টাকা দিয়ে দেখতে হবে। আসলে গুড কনটেন্ট সবসময় পে করে দেখা উচিত। যে বড় পরিসরে নির্মিত হয়েছে দর্শকরা দেখে বলবে তারা পয়সা উসুল বিনোদন পাবে।

Tags: অমিইরেশ যাকেরকাজল আরেফিন অমিচাষী আলমজিয়াউল হক পলাশফিমেল ৪মারজুক রাসেললিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল
Previous Post

বিশ্বকাপ শেষ পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র

Next Post

স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু জার্মানির

Next Post
জার্মানি ফুটবল দল ম্যাচে গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু জার্মানির

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করে, নেপালকে অল্প রানে থামিয়ে দিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের অল্প রানে থামিয়ে দিল নেপাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT