চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদবাজারে স্বর্ণের দোকানে চলছে বিয়ের কেনাকাটা

নুসরাত তওরীন আহমেদ by নুসরাত তওরীন আহমেদ
1:22 অপরাহ্ন 15, জুন 2024
in - সেমি লিড, অর্থনীতি, লাইফস্টাইল
A A
বাংলাদেশের স্বর্ণের দোকানে বিয়ের জন্য স্বর্ণের গহনা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিন পরেই পালন করা হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বড় উৎসব ঈদুল আজহা। এই ঈদে পশু কোরবানি এবং হাট‌ মূল আকর্ষণ থাকলেও শেষ মুহূর্তে কেনাকাটা করতে অনেকেই ছুটছেন রাজধানীর মার্কেটগুলোতে।

শনিবার ১৫ জুন রাজধানীর নিউমার্কেটের স্বর্ণের দোকানগুলো ঘুরে দেখা গেছে ঈদ কম, বরং বিয়ে উপলক্ষে কেনাকাটা করতে এসেছেন অনেকেই।‌

বিয়ের জন্য স্বর্ণের গহনা দেখছেন ক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দোকানে আসা এক ক্রেতা সাদিয়া ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি আজকে মার্কেটে স্বর্ণের আংটি কিনতে এসেছি। ঈদের চতুর্থ দিন আমার অ্যানগেজইমেন্ট সেটার জন্য। এখন ডিজাইন পছন্দ করছি এরপর কিনব।

ঈদ উপলক্ষে স্বর্ণের বাজার সম্পর্কে নিউমার্কেটের সুলতানা জুয়েলার্সের দোকানী সমীর সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, বেচাকেনার অবস্থা যে খুব ভালো, তাও না; আবার খুব খারাপ, তাও না। তবে আমাদের বেচাকেনা বেশি ভালো হয়েছিল যখন মাঝে স্বর্ণের দাম ভরিতে ৮ থেকে ১০ হাজার টাকা কমেছিল। তখন অনেক ক্রেতারাই এসেছেন যারা ছোট জিনিস হোক কিছু না কিছু কিনে নিয়ে গেছেন।

বিয়ের জন্য স্বর্ণের দোকানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণ কিনতে আসা আরেক ক্রেতা হামিদা খাতুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদে এক সপ্তাহ পর আমার ছেলের বিয়ের অনুষ্ঠান। তাই এখন মার্কেটে ছেলের বউয়ের জন্য কিছু গহনা কিনতে এসেছি। স্বর্ণের দাম তো বরাবরের মতোই বেড়ে চলেছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন স্বর্ণের ভরি ছিল মাত্র ২ হাজার টাকা আর এখন সেটা লাখের উপর গিয়ে ঠেকেছে। কিন্তু বিয়েতে যেহেতু স্বর্ণ দেয়া একটা রীতি হয়ে শেই জন্য কিনতে আসা। আমাদের বাজেট ৩ থেকে ৪ লাখ টাকা। এখন দেখি এই বাজেটে কী পাওয়া যায়।

চ্যানেল আই অনলাইন, স্বর্ণের দোকানে বিয়ের গহনা সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৯ হাজার ১১৭ টাকায় বিক্রি করা হচ্ছে।

Tags: ঈদুল আজহাকেনাকাটাবিয়ে
Previous Post

হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কাজ পাচ্ছেন না সাবা!

Next Post

গর্জাল, কিন্তু বর্ষাল না ‘চান্দু চ্যাম্পিয়ন’!

Next Post
বক্সিং খেলোয়াড় জয় উদযাপন করছে, গ্ল্যামারাস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গর্জাল, কিন্তু বর্ষাল না 'চান্দু চ্যাম্পিয়ন'!

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনে আমরা আক্রান্ত হলে জবাব দেবো: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT