চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজ সাকিব ফর্মে ফিরবেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 13, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। অভিজ্ঞতা ও দক্ষতার মিশেলে তাকে দলে রাখা হলেও আস্থার প্রতিদান দিতে পারছেন না। তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যে সাকিবের ফর্ম নিয়ে আশারবাণী শুনিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগে টিম টাইগার্সের আশাবাদী অধিনায়ক শান্ত বলেছেন, ‘আমরা এখানে ভালো ক্রিকেট খেলছি। এ দল নিয়ে আমরা বেশ আশাবাদী, আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারলে আমাদের সুপার এইটে যাওয়া উচিত।’

গত আট টি-টুয়েন্টিতে সাকিবের ঝুলিতে মাত্র ৯৭ রান ও ৬ উইকেট ঢুকেছে। এমন পরিসংখ্যানে অধিনায়কের উত্তর, ‘মানুষ তার কাছে কতটা পারফরম্যান্স চায় তার চেয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি কতটা আশা করছেন। তিনি সেরাটা দেয়ার চেষ্টা করছেন এবং কঠোর পরিশ্রম করছেন। ইতিমধ্যে ভালো একটি অবস্থানে আছেন। আশা করছি আজ ভালো করবেন।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সুপার এইট’ মিশনে যাত্রা অব্যাহত রাখতে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। ডাচদের বিপক্ষে চারটি টি-টুয়েন্টি খেলে টিম টাইগার্সের জয় তিনটিতে। ২০১২ সালে মুখোমুখি প্রথম দেখায় হারের পর সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ।

Tags: ওয়েস্ট ইন্ডিজ২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাজমুল হোসেননেদারল্যান্ডস২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসসাকিব
Previous Post

খাদে পড়া ইংল্যান্ডকে নিয়ে ওরকম মন্তব্য, রসিকতা ছিল?

Next Post

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরাসরি ফ্লাইট নিয়ে আবারও আলোচনা

Next Post
বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরাসরি ফ্লাইট নিয়ে আবারও আলোচনা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘলা দিনে কেমন হবে বাংলাদেশের বোলিং?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT